ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও সরাসরি নিজ বাসভবনে স্থানান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক বিবেচনায় তাকে অন্তত তিন মাস গৃহবন্দী অবস্থায় থাকতে হবে।

৭১ বছর বয়সী বলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে গত নভেম্বরে তাকে এই সাজা দেওয়া হয়।
ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরায়েস স্বাস্থ্যগত উদ্বেগের কারণে চলতি সপ্তাহের শুরুতে বলসোনারোকে ৯০ দিনের জন্য গৃহবন্দী থাকার অনুমতি দেন। এই সময় শেষে তার শারীরিক অবস্থা পুনর্মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকা বলসোনারো সম্প্রতি তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ব্রাসিলিয়া শহরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


