Advertisement
স্পোর্টস ডেস্ক : ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর থেকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। এবার জানা গেল বেশ গোপন একটি তথ্য। প্রতি মাসে দাতব্য কাজে মিলিয়ন মিলিয়ন অর্থ ব্যয় করতেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তার আশেপাশের কিংবা শ্রমিক-কর্মচারীদের বড় একটি অংশের পরিবার চালাতেন ম্যারাডোনা।

গেল ২৫ নভেম্বর আর্জেন্টিনার একটি রিসোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার।

মাঠ এবং মাঠের বাইরের রহস্যময় চরিত্র ম্যারাডোনাকে নিয়ে প্রতিদিনই হাজির হচ্ছে নতুন নতুন তথ্য। এবার যেটি প্রকাশ হলো তাতে কিছুটা নড়েচড়ে বসেছেন সবাই।

গণমাধ্যমকর্মী হোর্হে রিয়াল ম্যারাডোনার মাসিক খরচের একটি চিত্র তুলে ধরেছেন। আমেরিকা টিভির একটি শো’তে তিনি বলেন, দশ মিলিয়ন। অর্থাৎ এক কোটি আর্জেন্টাইন পেসো। যখন আমরা ম্যারাডোনার বিষয়ে কথা বলছি, অংকটা ছোট মনে হতে পারে। কিন্তু আপনি জানেন, ১০ মিলিয়ন কেমন অংক? এই বিশাল অংকটা ছিল তার প্রতি মাসের খরচ।

তিনি আরো বলেন, প্রতি মাসে এই টাকাটা দিয়েগোর অ্যাকাউন্ট থেকে বের হতো কেবল অন্য মানুষদের সাহায্যে। দিয়েগো নিজের মুখে অনেকবার বলেছেন, আমি ৫০টা পরিবারকে খাওয়াই। ৫০টা পরিবারকে আমি চালাই।

এর মধ্যে আছেন ম্যারাডোনার আত্মীয়স্বজন, তার কর্মচারী, নির্মাণ শ্রমিকসহ দুস্থ লোকজন।

হোর্হে রিয়াল আরও বলেন, এই ফিগারটা কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ, এখন থেকে এই পরিবারগুলোকে কারা দেখাশোনা করবে? কে প্রতিমাসে ১০ মিলিয়ন করে খরচ করবে? কাউকে না কাউকে তো সে দায়িত্ব নিতে হবে। কিন্তু কে নেবে?

মীমাংসা না হওয়া পর্যন্ত ম্যারাডোনার ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকছে আর্জেন্টাইন কর সংস্থার হাতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.