Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালকসহ আরও ২ জন।

বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিংগাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার বাবা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা (৩৫)।

আহত খুলনার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের আলামিন (২২) ও চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পিপড়াডাঙ্গা গ্রামের শামীমকে (২৫) মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সিংগাপুর প্রবাসী এমদাদুল তার বাবা জিয়ারুল হক, ভগ্নিপতি সাজ্জাদ মোল্লা, বন্ধু আলামিন একটি প্রাইভেটকার ভাড়া করে রাতে ঢাকা বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়িতে যাচ্ছিলেন।

পথে ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে রেলওয়ে ফ্লাইওভারের উপর প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই ৩ জন নিহত হন এবং অপর ২ জন আহত হন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.