Advertisement
জুমবাংলা ডেস্ক : নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী।

দিবসটি পালন উপলক্ষে এ দিন সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টা ২০ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবউদ্দীন আজমের নেতৃত্বে জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল। জেলা ও উপজেলা জুড়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও কাঙালি ভোজের।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.