
আহতরা হলেন- ভোটকেন্দ্র দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়াও একজন ভোটারের সাথে আসা আমেনা খানম (১৩) শিশু নামে একজন আহত হয়েছে।
ভোটকেন্দ্রে দায়িত্বরত সাব ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলামকিকটেল বিস্ফোরণের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সকাল নয়টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ভোটকেন্দ্রে লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিন জন আহত হয়েছে। এছাড়াও বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



