Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গোপালগঞ্জ সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার আর থাকছে না
জাতীয় বিভাগীয় সংবাদ

গোপালগঞ্জ সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার আর থাকছে না

By Hasan MajorJuly 20, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জ জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার আর থাকছে না। আগামীকাল (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ সদর উপজেলার ১৬২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রতি ১টি করে ঘর ও ২ শতাংশ জমি দিচ্ছেন।

এর মধ্যদিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নে আর কোন ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকছে না।

গোপালগঞ্জ সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার আর থাকছে না

Advertisement
গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৮২৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চিহ্নিত করে তালিকা করা হয়। প্রথম ধাপে ৪৮০টি পবিরাকে ঘর দেয়া হয়। দ্বিতীয় ধাপে ঘর পায় ৬৩১টি পরিবার। ঈদের আগে তৃতীয় ধাপের প্রথম কিন্তিতে ৫১১টি ঘর বিতরণ করা হয়। তৃতীয় ধাপের শেষ কিস্তিতে ২১ জুলাই ১৬২টি ঘর দেয়া হবে। এর মধ্যদিয়ে ১ হাজার ৮২৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি প্রদান করা সম্পন্ন করা হবে। ফলে এ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার আর থাকছে না।

দেশের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ১ হাজার ৮২৪টি ঘর নির্মাণ করে বিতরণ করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প এটি। আমরা প্রথম ১ হজার ৮২৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার চিহ্নিত করে তালিকা ভূক্ত করি। গৃহ নির্মাণের জন্য আমরা ১৪টি ইউনিয়নের ৩২টি স্পটে অভিযান চালিয়ে ৭ কোটি ৬ লাখ টাকা মূল্যের ২৭.৮ একর সরকারি খাস জমি উদ্ধার করি। তারপর সদর উপজেলার জালালাবাদ, বৌলতলী, সাতপাড়, করপাড়া, শুকতাইল, গোপিনাথপুর, পাইককান্দি, উরফি, লতিফপুর, উলপুর, দূর্গাপুর, গোবরা, হরিদাসপুর ও রঘুনাথপুর ইউনিয়নের ৩২টি স্থানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ নিদের্শনা অনুসারে গৃহ নির্মাণের কাজ শুরু করা হয়। পরে ৩টি ধাপে ঘর বিতরণ করা হয়। এখন তৃতীয় ধাপের শেষ কিস্তির ১৬২টি ঘর প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ঘরে ২টি কক্ষ, একটি বারান্দা, ১টি বাথরুম ও একটি রান্নাঘর থাকছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ১ হাজার ৮২৪টি পরিবারকে ঘর আর জায়গা দিয়েই আমরা দায়িত্ব শেষ করছি না। পরিবারগুলোর বিদ্যুৎ ও নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও উপকরণ দেয়া হচ্ছে। শিশুদের লেখাপড়া নিশ্চিতে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আশ্রায়ণে তারা যাতে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার জন্য কাজ করা হচ্ছে। এছাড়া আশ্রায়ণে বৃক্ষ রোপণ করা হয়েছে। সেখানে শাকসবজি উৎপাদনে তাদের প্রশিক্ষণসহ সব ধরণের সহায়তা করা হচ্ছে।-বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa