
গত মৌসুমের শেষে পিএসজি ছাড়ার জন্য রীতিমত লড়াই করেছিলেন নেইমার। তিনি পিএসজি ছাড়তে না পারলেও তাকে মেনে নিতে পারেনি পিএসজি ভক্তরা। তাই তো ট্রান্সফারের সময় শেষ হওয়ার পর নেইমার যখন মাঠে নামেন তখন দেখা যায় তাকে ব্যাঙ্গ করে বিভিন্ন স্লোগান লিখে স্টেডিয়ামে আসছেন ভক্তরা।
তবে পরিস্থিতি এখন পাল্টে গেছে। নেইমার এখন পিএসজি ভক্তদের মধ্যমনি। নেইমার ফিরেছেন তার সেরা ফর্মে। গোলের পর গোল এবং অ্যাসিস্টের পর অ্যাসিস্ট করেই যাচ্ছেন। পিএসজির এবারের মৌসুমে এমবাপ্পের (১৪) পর সবেচেয়ে বেশি গোল তারই (১৩)। অ্যাসিস্ট করেছেন আরও ৬টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



