Advertisement

জুমবাংলা ডেস্ক : যত দ্রুত সম্ভব গ্যাস ব্যবহারকারী সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

সভায় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আলী আজগার, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

সভায় ১৭তম বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করাসহ গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন চলমান প্রকল্পসমূহের বাস্তব অগ্রগতি ও আর্থিক অগ্রগতির বিষয়ে প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন করার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া বাপেক্সের সার্বিক সক্ষমতা বৃদ্ধির জন্য করনীয় বিষয়ে প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন, পেট্রোবাংলার অধীন ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির গ্যাসের বকেয়া আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.