Advertisement
জুমবাংলা ডেস্ক : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণে বিইআরসির গণশুনানিতে উঠে এলো বাজারে বাড়তি দামের বিষয়টি। সরকারি প্রতিষ্ঠানের দাবি ১শ’ টাকা বাড়ানোর। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবে আড়াইশো থেকে তিনশো টাকার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

কমিশন বলছে, সব কিছু পর্যালোচনা করে ভোক্তাস্বার্থকে প্রাধান্য দিয়েই দাম ঠিক করা হবে।

দেশে এলপি গ্যাসের ব্যবহার কয়েক গুণ বাড়লেও দাম নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। অবশেষে হাইকোর্টের নির্দেশে বাধ্য হয়ে প্রক্রিয়া শুরু করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

দাম নিয়ে প্রথম গণশুনানিতে নিজেদের প্রস্তাব তুলে ধরে সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড ও বেসরকারি কোম্পানিগুলোর সংগঠন এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এলপিজিএলের সাড়ে ১২ কেজি এলপিজির দাম বর্তমানে ৬০০ টাকা হলেও শুনানিতে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়। তবে এলপিজিএলের তহবিলে ৩৩৩ টাকা বিবেচনায় নিয়ে ৯০২ টাকা করার প্রস্তাব করে বিআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।

অন্যদিকে, বেসরকারি কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে ওঠানামার অনুযায়ী মাসিক দাম নির্ধারণের প্রস্তাব করেছে। ডিসেম্বর মাসের হিসেবে যা দাঁড়ায় ১২শ’ ৫৯ টাকা প্রস্তাব করা হয়। যদিও বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ৮৬৬ টাকা দাম নির্ধারণ করা যেতে পারে বলে মত দিয়েছে।

ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হক আহমেদ বলেন, প্রতিমাসেই যেহেতু দাম পরিবর্তন হচ্ছে সে কারণে কোনো আলাদা নাম্বারে আমরা যেতে চাচ্ছি না। আমরা ফর্মুলার মাধ্যমে একটা নাম্বার দিতে চাই।

গণশুনানিতে সরকারি প্রতিষ্ঠানের এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষোভ জানিয়ে অংশীজনরা বলেন, এর মাধ্যমে বেসরকারি খাতকে দাম আরও বাড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, তাদের প্রস্তাব বাইপাস করে, তাদের পণ্যের দাম এত বাড়িয়েছে যাতে করে ব্যবসায়ীরা ভবিষ্যতে নিজেরাই দাম বাড়ানোর সুযোগ পায় আর রাষ্ট্রীয় খাত ধ্বংস হয়ে যাক।’

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম বলেন, রেগুলেশন অনেক নিখুঁত করা দরকার। তা না হলে তাদের ভেতর ও প্রতিযোগিতা হবে না।

তবে কমিশন বলছে, ভোক্তা স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষিত এমন ব্যবস্থায় একটি মূল্য নির্ধারণে আদেশ জারির ব্যবস্থা নিবে।’

গণশুনানিতে ২৫ আগস্ট আদালতের আদেশের পর যারা এলপিজির দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ক্যাব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.