Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার ব্যাপারে যা জানালো পেট্রোবাংলা
জাতীয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার ব্যাপারে যা জানালো পেট্রোবাংলা

By Saumya SarakarJuly 16, 20244 Mins Read

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার ব্যাপারে যা জানালো পেট্রোবাংলা

Advertisement
জুমবাংলা ডেস্ক : এমনিতেই দেশে গ্যাস সংকট কাটছে না। তার ওপর একের পর এক সমস্যায় ভুগছে গ্যাস সরবরাহে নিয়োজিত দুটি ভাসমান এলএনজি টার্মিনাল। গত সপ্তাহে জাতীয় গ্যাস গ্রিডের পাইপলাইন লিকেজ হওয়ায় সংকট দেখা দেয়। সামিটের এলএনজি টার্মিনাল সিঙ্গাপুর থেকে মেরামত শেষে দেশে ফিরলেও নোঙরের রশি ছিঁড়ে যাওয়ায় এলএনজি সরবরাহ শুরু করতে দেরি হচ্ছে। এতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সংকট আরও বেড়েছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে দৈনিক ১১০ কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হয়। এর একটি এক্সিলারেট এনার্জির, অন্যটি সামিটের। গত মঙ্গলবার জাতীয় গ্যাস গ্রিডের আনোয়ারা-ফৌজদারহাট ৪২ ইঞ্চি পাইপলাইন দুর্ঘটনায় ছিদ্র হয়ে যায়।

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় অলস বসে থাকে এক্সিলারেট এনার্জির টার্মিনালটি। এতে প্রায় ৩৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। তিন দিন পর এটি থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। বর্তমানে ৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর আগে ঘূর্ণিঝড় রিমালে সামিটের এলএনজি টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এটির মেরামত দেশে সম্ভব না হওয়ায় পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখান থেকে মেরামত শেষে দেশে ফেরে গত ১০ জুলাই। ১৭ জুলাই এটি দিয়ে এলএনজি সরবরাহ করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। কারণ টার্মিনালটি নোঙর করার জন্য যে রশি বা চেইন ব্যবহার করা হয় সেটি ছিঁড়ে গেছে।

আশা করা হচ্ছে, আগামী ২৪ জুলাইয়ের পর এটি থেকে গ্যাস সরবরাহ শুরু হলে ১১০ কোটি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। তখন দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের সংকট কাটাতে এলএনজি আমদানি বাড়ানোর সুযোগ নেই। কারণ এলএনজি টার্মিনালের সক্ষমতা ১১০ কোটি ঘনফুট। সরবরাহ বাড়ানোর আগে সক্ষমতা বাড়াতে হবে। এতে ২ থেকে ৩ বছর লাগবে।

পেট্রোবাংলার ওয়েব সাইটে দেওয়া তথ্যানুযায়ী, রোববার ২৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে এলএনজি মাত্র ৬০ কোটি ঘনফুট। আর দেশীয় কূপ থেকে উত্তোলন করে সরবরাহ করা হয়েছে ২০০ কোটি ঘনফুট। বিদ্যুৎকেন্দ্রগুলোতে চাহিদা ২৩০ কোটি ঘনফুট, সরবরাহ করা হয়েছে ৯২ কোটি ঘনফুট। সরবরাহ কম হওয়ায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে। দেশে গ্যাসের দৈনিক চাহিদা ৪০০ কোটি ঘনফুট ছাড়িয়েছে। সে হিসাবে ১৪০ কোটি ঘনফুটের মতো ঘাটতি রয়েছে। সামিটের এলএনজি টার্মিনাল থেকে ৫০ কোটি ঘনফুট সরবরাহ শুরু হলেও ১১০ কোটি ঘনফুটের মতো ঘাটতি থেকেই যাবে।

এদিকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্যাস সংকটের খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি কিছু এলাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিংও করা হচ্ছে। শহরাঞ্চলে লোডশেডিংয়ের প্রভাব তেমন একটা না পড়লেও দেশের গ্রামাঞ্চলে তীব্র বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে।

রাজধানীতে সিএনজি স্টেশনের বাইরেও লম্বা লাইন দেখা যায়। শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আবার গৃহস্থালি কাজে গ্যাসের চাপ কম থাকায় বিপাকে পড়েছেন আবাসিকের গ্রাহকরা। ঢাকার বেশিরভাগ এলাকায় সকাল ৯টার পর থেকে গ্যাস থাকছে না। আসছে বিকালে বা রাতে।

শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে বারবার পেট্রোবাংলার কাছে ধরনা দিচ্ছেন মালিকরা। তারা বলছেন, গ্যাসের দাম বাড়ানোর পরও সরবরাহ পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও চাপ নেই। ফলে উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। বিকল্প জ্বালানি দিয়ে উৎপাদন করতে দিয়ে খরচ বেড়ে যাচ্ছে।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান বলেন, দিন দিন দেশে গ্যাসের চাহিদা বাড়ছে। সেই অনুপাতে সরবরাহ বাড়ছে না। তাই সংকট রয়ে যাচ্ছে। অগ্রাধিকারভিত্তিতে সরবরাহ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পেট্রোবাংলার চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকার বলেছেন, আমরা এখন ১১০ কোটি ঘনফুট গ্যাস আমদানি করে সরবরাহ করছি। ঘূর্ণিঝড় রিমালে সামিটের এলএনজি টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়। সেটি সিঙ্গাপুর থেকে মেরামত শেষে গত ১০ জুলাই দেশে এসেছে। এটি দিয়ে ১৭ জুলাই গ্যাস সরবরাহ শুরু করার টার্গেট ছিল। কিন্তু টার্মিানলটি নোঙর করার যে রশি সেটি ছিঁড়ে গেছে। তাই ২৪ জুলাইয়ের আগে এটি দিয়ে এলএনজি সরবরাহ করা সম্ভব হবে না। এটি থেকে সরবরাহ শুরু হলে সংকট অনেকটাই কেটে যাবে। এ ছাড়া নতুন নতুন কূপ খনন করে গ্যাস সরবরাহ বাড়ানোর কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, গত সপ্তাহে জাতীয় গ্যাস গ্রিডের আনোয়ারা-ফৌজদারহাট ৪২ ইঞ্চি পাইপলাইন দুর্ঘটনায় ছিদ্র হয়ে যায়। দুদিনের মধ্যে তা মেরামত করে সরবরাহ শুরু করা হয়েছে। শিল্পের গ্রাহকদের সর্বোচ্চ গ্যাস সরবরাহ করার চেষ্টা করে যাচ্ছে পেট্রোবাংলা।

দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa