Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গ্রামীণ জনপদে মিলবে শতভাগ নিরাপদ পানি
জাতীয়

গ্রামীণ জনপদে মিলবে শতভাগ নিরাপদ পানি

By Saiful IslamJanuary 9, 20202 Mins Read

গ্রামীণ জনপদে মিলবে শতভাগ নিরাপদ পানি

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে গ্রামীণ জনপদে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে ‘জাতীয় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন নীতিমালা-১৯৯৮’ অনুযায়ী দেশের পুরো পল্লি এলাকায় প্রয়োজনীয় নিরাপদ পানি সরবরাহ বাড়বে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৫০ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়নে পুরো ব্যয় নির্বাহ হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এই প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘‘সারা দেশে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর মাধ্যমে জনগণের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জাতীয় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন নীতিমালা-১৯৯৮’ অনুযায়ী পুরো পল্লি এলাকায় প্রয়োজনীয় নিরাপদ পানির উৎস তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।’’ তিনি বলেন, ‘গ্রামীণ এলাকা ধরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। চলতি বছরের জানুয়ারিতেই শুরু হবে প্রকল্পের কাজ, শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন।’

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পটি ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। যা ৮ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।

একনেকে অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেওয়া প্রকল্প প্রস্তাবনা থেকে জানা গেছে, প্রকল্পের আওতায় সারা দেশে অগভীর নলকূপ স্থাপন করা হবে ৯০ হাজার ৬৩৬টি। গভীর নলকূপ স্থাপন করা হবে ১ লাখ ২৩ হাজার ৮৭৭টি। পাম্প ও জলাধারসহ অগভীর নলকূপ বসানো হবে ২ লাখ ০৬ হাজার ৬৬৪টি। পাম্প ও জলাধারসহ গভীর নলকূপ বসানো হবে ১ লাখ ৭০ হাজার ২২২টি। রিংওয়েল বসানো হবে ৩ হাজার ৩৭৯টি। রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিট বসানো হবে ৩ হাজার ২১০টি। রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম স্থাপিত হবে ৪৯১টি। সোলার পিএসএফ বসবে ৩২০টি। আর্সেনিক আয়রন রিমোভাল প্ল্যান্ট (ভ্যাসেল টাইপ) বসবে ২৯ হাজার ৫৭০টি। কমিউনিটি-ভিত্তিক পানি সরবরাহ ইউনিট হবে ৮ হাজার ৮৩৮টি। উপজেলার অফিস ভবন নির্মাণ করা হবে ১২টি। উন্নয়ন ও গবেষণামূলক কার্যক্রম ও প্রশিক্ষণ কার্যক্রমও চলবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সবার জন্য নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ, স্যানিটারি ল্যাট্রিন সুবিধাভোগী নগরবাসীর অনুপাত ১০০ ভাগে বাড়ানো এই প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।’ প্রকল্পটি বাস্তবায়িত হলে সারা দেশের গ্রামীণ এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন। সূত্র : বাংলা ট্রিবিউন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

June 25, 2026
Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

June 25, 2026
দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

June 25, 2026

Latest News

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa