Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গ্রামীণ মেলায় বেশি মজা নাগরদোলায়
জাতীয় বিভাগীয় সংবাদ

গ্রামীণ মেলায় বেশি মজা নাগরদোলায়

By Hasan MajorJanuary 19, 20243 Mins Read

গ্রামীণ মেলায় বেশি মজা নাগরদোলায়

Advertisement
রঞ্জু খন্দকার, গাইবান্ধা থেকে : অগ্রহায়ণের ফসলতোলা বিরান মাঠে জেঁকে বসেছিল পৌষের শীত। সেই ফাঁকা মাঠ যখন আবার সাজছিল বোরো ফসল বুনতে তার ঠিক আগেভাগে মাঘের শুরুতে দেশের বিভিন্ন এলাকায় বাড়ির কাছেপিঠে বসছে গ্রামীণ মেলা। তেমনই গাইবান্ধা পৌরসভার দাসপাড়া এলাকায় চলছে ৫ দিনব্যাপী এক মেলা। এ মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা গেল নাগরদোলায়। এতে উঠে শিশু-কিশোরেরা যেমন ভয় পাচ্ছিল, তেমনি মজাও পাচ্ছিল বেশ।

গাইবান্ধার আসাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, অঘ্রানের ধান কাটার পর গ্রামের মাঠগুলো ফাঁকা হয়ে যায়। এরপর মাঘের শেষে শুরু হয় বোরোচাষ। এর আগে শীতকালে বরাবরই এ দেশের গ্রামগুলোয় নানা উপলক্ষে মেলা বসে। এখন কমে গেলেও কিছু জায়গায় অনুষ্ঠিত মেলাগুলো এ দেশের ঐতিহ্য বহন করে চলেছে।

কী নেই এই মেলায়? হরেক রকমের মণ্ডা-মিঠাই থেকে শুরু করে মুড়িমুড়কির দোকান। রয়েছে লোহালক্কড়ের তৈজসপত্র, দা, বঁটি থেকে শুরু করে বাঁশবেতের গৃহস্থালী জিনিসপত্র। প্রসাধনী, নাগরদোলা, ঘোড়ার গাড়ি। মোটকথা বয়সী থেকে তরুণ-তরুণী, শিশু– সবারই দরকারি জিনিসের পসরা নিয়ে বসেছে এই মেলা।

মেলার দোকানী ময়নুল ইসলাম এসেছেন পাশের সাদুল্যাপুর উপজেলা থেকে। তিনি বলেন, ২০ বছর বন্ধ থাকার পর এবার এখানে আবার মেলা বসল। তিনি মুড়িমুড়কির দোকান করেন। বেচাবিক্রি ভালো।

আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলায় দর্শনার্থী তুলনামূলক বেশি। বিকেলে গিয়ে দেখা গেল, তরুণ-তরুণীরা সেজেগুজে মেলায় এসেছে। শিশু-কিশোরেরা মেলাময় ছুটোছুটি করছে। এসেছেন বয়সী নারী-পুরুষেরাও।

ফুলছড়ির কালীরবাজার এলাকা থেকে এসেছেন রশিদ মিয়া। তিনি বললেন, আজকাল গ্রামীণ মেলা কমে গেছে। তাই দূর থেকেও বাচ্চাদের নিয়ে বেড়াতে এসেছেন।

নাগরদোলার কাছে গিয়ে দেখা গেল, শিশু-কিশোরদের ভিড় সবচেয়ে বেশি। পাশেই ঘোড়ার গাড়ির কাছেও তরুণ বয়সীদের জটলা। অনেকেই এসব গাড়িতে উঠছেন।

সঞ্চিতা সরকার নামের এক কিশোরী বলল, সে আগে ঘোড়ায় উঠেছে। এখন নাগরদোলায় উঠবে। অল্প ভয় লাগলেও নাগরদোলা তার খুব মজা লাগে।

মেলা চত্বরের ভেতরে তৈজসপত্র, প্রসাধনী ও খেলনাসহ খাবারদাবারের দোকান। এখানে অনেকে দরকারি জিনিসপত্রসহ খাবারদাবার কিনছিলেন। তরুণীরা ভিড় করছিলেন প্রসাধনীর দোকানে। শিশুরা খেলনার দোকানে।

গ্রামীণ মেলায় বেশি মজা নাগরদোলায়কাসা-পিতলের দোকান নিয়ে বসেছিলেন সাধন কুমার। তিনি বললেন, তিনি বিভিন্ন হাটবাজারে দোকান করলেও মেলা উপলক্ষে এখানে এসেছেন। এখানে বিক্রি-বাট্টা বেশি।

২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও রাধাগোবিন্দের অপ্রাকৃত লীলাকীর্তন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। ১ মাঘ অর্থাৎ ১৫ জানুয়ারি গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান এই মেলার উদবোধন করেন। আগামীকাল শনিবার ৫ মাঘ এর সমাপনী হবে। এ উপলক্ষে আশপাশের গ্রামের হিন্দু-মুসলমান নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যেন উৎসব ছড়িয়ে পড়েছে।

পৌরসভার থানাপাড়ার বাসিন্দা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গীতা রানী বলেন, মেলা কী উপলক্ষে আয়োজন করা হলো, সেটা বড় বিষয় নয়। বিষয় হলো, এ উপলক্ষে আশপাশের গ্রামগুলোয় আত্মীয়স্বজন বেড়াতে আসে। সবার সঙ্গে দেখা হয়। আন্তরিকতা বাড়ে, অসাম্প্রদায়িকতার চর্চা হয়। এটা এ দেশের হাজার বছরের সংস্কৃতির অংশ। এখন এই অস্থির সময়ে এ ধরনের সার্বজনীন মেলা খুব দরকার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa