জুমবাংলা ডেস্ক : অতিরিক্ত মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর শহরের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী। এ ঘটনায় ব্যাংকের বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শ্রীকান্তের বিরুদ্ধে বিভিন্ন গ্রাহকের ২ কোটি ৫১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গ্রাহকের ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা পূবালী ব্যাংকের ম্যানেজার

শ্রীকান্ত নন্দী (৪০) চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা।

চাঁদপুর শহরের স্থানীয় ব্যবসায়ী পূবালী ব্যাংক নতুন বাজার শাখার গ্রাহক আকবর হোসেন লিটন বলেন, ‘ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী গত ১৪ জানুয়ারি এই শাখায় যোগ দেন। এরপর থেকেই তার সঙ্গে পরিচয়। ঈদের আগে তিনি আমার কাছ থেকে টাকা ধার চান। কয়েক দিনের মধ্যে দেবেন বলেন। আমি সরল বিশ্বাসে তাকে ১ কোটি ৭৬ লাখ টাকা দিই। কিন্তু সেই টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যান। কীভাবে কী করলেন তা বুঝে উঠতে পারিনি। এ ঘটনায় আমি ১৩ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেছি।’

আরেক গ্রাহক কচুয়া উপজেলার আশ্রাফুর এলাকার দলিল লেখক মারুফ। অধিক মুনাফা দেবেন বলে তার কাছ থেকে শ্রীকান্ত নন্দী নেন ৭৫ লাখ টাকা। মারুফের আত্মীয় একই ব্যাংকের গ্রাহক নাছির উদ্দিন খান বলেন, অধিক মুনাফা দেবেন বলে আমার আত্মীয় মারুফের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন। টাকা না দেওয়ায় ঈদের আগে তার সঙ্গে দুইবার বৈঠকে বসা হয়েছে। ঈদের পরে টাকা ফেরত দেবেন বললেও এখন তিনি নিখোঁজ।’

এদিকে শ্রীকান্ত নন্দী ৪ এপ্রিল বিকেল ৩টার পরে ব্যাংক থেকে নিখোঁজ রয়েছেন মর্মে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। তিনি ওই জিডিতে উল্লেখ করেন শ্রীকান্ত নন্দীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

দায়িত্বরত শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, ‘ঈদের আগে শেষ কর্মদিবসে আমাকে এই শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। আজই (গত মঙ্গলবার) এ শাখায় যোগদান করেছি। শ্রীকান্ত নন্দীর নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাকে অনেক খোঁজখুঁজি করে না পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন

কর্তৃপক্ষকে বিষয়টি অবগত এবং থানায় জিডি করা হয়েছে। ঘটনটির তদন্ত চলছে। আমাদের অভ্যন্তরীণ গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা নেই।’

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক নজরুল বলেন, ‘৯ এপ্রিল পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হুমায়ুন কবির ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ রয়েছেন মর্মে থানায় সাধারণ ডায়েরি করেছেন। সেই ডায়েরির আলোকে আমাকে বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে দেখছি। লেনদেনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.