Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল
খেলাধুলা ফুটবল স্লাইডার

হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

By Saiful Islamডিসেম্বর 3, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ জিতে আগেই নক আউট পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই ক্যামেরুনের বিপক্ষে একদম আনকোরা একাদশ নামিয়েছিলেন সেলেসাও কোচ তিতে। এমন ম্যাচে হারের মুখ দেখেছে ব্রাজিল।

Advertisement

ব্রাজিলের খর্বশক্তির একাদশের সুযোগ কাজে লাগিয়েছে ক্যামেরুন। লুসাইল স্টেডিয়ামে সেলেসাওদের ১-০ গোলে হারিয়েছে আফ্রিকার অদম্য সিংহরা। অবশ্য ম্যাচ হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে সেলেসাওরা।

তিন ম্যাচে ৬ পয়েন্ট ব্রাজিলের। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে থেকে গ্রুপ রানার্স আপ হয়ে নক আউটে উঠেছে সুইজারল্যান্ড। চার পয়েন্ট নিয়ে ক্যামেরুন তৃতীয় ও এক পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ করেছে সার্বিয়া।

ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারসহ বেশ কয়েকজন ইনজুরিতে। এছাড়া গুঞ্জন ছিল, ফ্লু জ্বরে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। এ কারণে জানা গিয়েছিল, অন্তত ১০ জনকে পরিবর্তন করতে পারেন কোচ তিতে।

মূলত ১০ জনই পরিবর্তন করেছেন তিতে। আগের ম্যাচে দানিলোর পরিবর্তে মাঠে নামিয়েছিলেন ফ্রেডকে। তাকেসহ ধরলে বলা যায় পুরো একাদশই আজ ক্যামেরুনের বিপক্ষে বদলে ফেলেন ব্রাজিল কোচ।

এ অবস্থায় ম্যাচ জুড়ে আক্রমণাত্মক খেলাই উপহার দিয়েছে ব্রাজিল। বেশ কিছু জোরালো আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। জবাবে সেলেসাও রক্ষণে বার কয়েক ভীতি ছড়ালেও ক্যামেরুনের জন্য তা যথেষ্ট ছিল না।

ম্যাচের ৫৮ শতাংশ সময় বলের দখল রাখে ব্রাজিল। এ সময় গোলের জন্য ১০টি শট নেয় দলটির খেলোয়াড়রা, যার মাঝে তিনটি ছিল লক্ষ্যে। জবাবে গোলের জন্য মাত্র একটি শট নিতে পারে ২৯ শতাংশ বলের দখল রাখা ক্যামেরুন।

ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের জন্য জোড়া প্রচেষ্টা চালান ব্রাজিলের ফ্রেড ও অ্যান্টনি। সেই ধারা বজায় রেখে ম্যাচজুড়ে একরপর এক আক্রমণ করে গেছে সেলেসাওরা।

১৬তম মিনিটে মার্টিনেল্লির দারুণ একটি হেড আটকে দেন ক্যামেরুন গোলরক্ষক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরেকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এই ফরোয়ার্ড। এরপর বড় সুযোগ পেয়েও ক্যামেরুনের এমবেউমো সেটি গোলে পরিণত করতে ব্যর্থ হন।

বিরতির পরও আপন ছন্দে খেলতে থাকে ব্রাজিল। সুযোগ বুঝে কয়েকবার সেলেসাওদের গোলমুখ লক্ষ্য করে শটও নেয় ক্যামেরুনের খেলোয়াড়রা। কিন্তু গোল মিসের মহড়ায় কেউই বল জালে জড়াতে পারছিলেন না।

এরই মাঝে ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে ব্রাজিলকে হতবাক করে দেন ক্যামেরুনের ভিনসেন্ট আবু বকর। তার দেওয়া গোলে ব্রাজিলকে হারানোর স্বাদ পায় আফ্রিকার দেশটি। যদিও জার্সি খুলে উদযাপন করায় ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

জুন 13, 2026
বিশ্বকাপ

ঘরে বসেই দেখুন বিশ্বকাপ ২০২৬, জানুন কোথায় সম্প্রচার হবে

জুন 13, 2026
মেরেছে

‘ওরা গলা টিপে ধরেই আমাকে মেরেছে’

জুন 13, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

বিশ্বকাপ

ঘরে বসেই দেখুন বিশ্বকাপ ২০২৬, জানুন কোথায় সম্প্রচার হবে

মেরেছে

‘ওরা গলা টিপে ধরেই আমাকে মেরেছে’

ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নেওয়ার ঘটনায় পুলিশের সোর্স গ্রেফতার

ক্রিকেটার নাঈম হাসান

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, তিন পুলিশ সদস্য ক্লোজড

প্রধানমন্ত্রী পাতলী খাল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

মিথ্যা সংবাদ

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

ফেরত পাঠাক

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিকিৎসার নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa