
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আর্জেন্টাইন লিজেন্ড বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি জিমনেসিয়ার দায়িত্ব এখনই ছাড়ছি না, এটা নিয়মিত করতে চাই। আমি ধন্যবাদ জানাই সমর্থক ও খেলোয়াড়দের আমাদের পাশে থাকার জন্য। রাজনৈতিক যে ঝামেলা ছিল সেটা মিটমাট হয়ে গেছে। ক্লাবের পক্ষ থেকে এ ব্যাপারে আমাকে আশ্বস্ত করা হয়েছে। আমি সামনে এগিয়ে যেতে আশাবাদী।’
নিজের বুটজোড়া তুলে রাখার পর মন দেন কোচিংয়ে। লম্বা একটা সময় কাটিয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের ডাগ আউটে। এরপর বেশ কয়েকটি ছোট-বড় ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। সর্বশেষ এ বছরের সেপ্টেম্বরে মেক্সিকোর ক্লাব দোরাদোস ছেড়ে দেশি জিমনেসিয়ায় নাম লেখান বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



