
প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান। ২২ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়।
অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেছেন ৩ এবং ২৮ বলে ১৫ রান করে সাজঘরে ফিরেছেন সাব্বির রহমান। মিঠুন এবং বিজয়ের উইকেট তুলে নেন করিম জানাত।
নাভিন উল হকের বলে ডারউইশ রাসুলির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাব্বির। এছাড়া ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ২৮ রান। দলের পক্ষে এখন জুটি গড়ার চেষ্টায় আছেন তরুণ আফিফ হোসেন এবং ফরহাদ রেজা। আফিফ ৩০ এবং রেজা ১৪ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



