Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঘরে এসির বিষাক্ত গ্যাসে স্বামী-স্ত্রীর মৃত্যু, হাসপাতালে সন্তানসহ ৩
জাতীয় বিভাগীয় সংবাদ

ঘরে এসির বিষাক্ত গ্যাসে স্বামী-স্ত্রীর মৃত্যু, হাসপাতালে সন্তানসহ ৩

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 21, 2022Updated:August 21, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে ঘরের জানালা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ও অসুস্থ অবস্থায় তাদের ছেলেসহ তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘরে এসির বিষাক্ত গ্যাসে স্বামী-স্ত্রীর মৃত্যু, হাসপাতালে সন্তানসহ ৩

শনিবার (২০ আগস্ট) বিকেলে পুলিশের রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মো. ফোরকান হাওলাদার (৫৫) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪৫)। অসুস্থ ব্যক্তিরা হলেন, নিহতদের ছেলে মাঈনুল, ফোরকানের ভাইয়ের বউ মাহফুজা আক্তার ও ভাইজি সারা মনি।

Advertisement

স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ আগস্ট) রাতে জেনারেটর চালিয়ে বাড়ির একটি কক্ষে এসি ছেড়ে ফোরকান ও তার স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে পড়ে। পরে রাতের কোনো একসময় এসির বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে রুমে। এ সময় সেখানে ঘুমিয়ে থাকা পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন। পরে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে বড় ভাই সেলিম হাওলাদার গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে স্থানীয়দের সাহায্যে তাদের উদ্ধার করা হয়। এ সময় ফোরকান ও তার স্ত্রী মাহিনুর বেগমকে মৃত অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে তিনজন অজ্ঞান অবস্থায় ছিলেন।

এদিকে দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে। তবে তাদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অসুস্থ তিনজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ সময় ঘণ্টাখানেক পর স্বজনরা উন্নত চিকিৎসার কথা বলে তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গোপনে অনলাইনে ১০টি জিনিস বেশি সার্চ করে মেয়েরা

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa