Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঘরে ঢুকে স্ত্রী ও তার প্রেমিককে কোপালেন আজিজুল
জাতীয়

ঘরে ঢুকে স্ত্রী ও তার প্রেমিককে কোপালেন আজিজুল

By Bhuiyan Md TomalNovember 4, 20242 Mins Read

ঘরে ঢুকে স্ত্রী ও তার প্রেমিককে কোপালেন আজিজুল

Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে নিজের ঘরে স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা করেছেন আজিজুল (৩০) নামের এক যুবক। এসময় দায়ের কোপে আহত হয়েছেন তার স্ত্রী তাসলিমা।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী আজিজুল পলাতক রয়েছে।

নিহত পরকীয়া প্রেমিকের নাম আশরাফুল ইসলাম (৩০)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। অভিযুক্ত আজিজুল হক (৩০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আজিজুল শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন। স্বামী আজিজুল পেশায় নির্মাণ শ্রমিক ও তার স্ত্রী তাসলিমা স্থানীয় এসএস ফ্যাশনের চাকরি করতো। চাকরির সুবাদে কারখানার পরিচালক আশরাফুলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাসলিমার। এই সুবাদে তাসলিমার বাড়িতে আসা যাওয়া ছিল কারখানার পরিচালক আশরাফুল ইসলামের। তাদের এ বিষয়টি স্বামীর কাছে সন্দেহজনক মনে হয়। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আজিজুল কাজে চলে যান। ব্যক্তিগত প্রয়োজনে ঘণ্টা খানেক পর বাসায় ফিরলে ভেতর থেকে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা খুললে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বামী আজিজুল। উত্তেজিত হয়ে আজিজ ধারালো বটি দিয়ে দু’জনকে এলোপাতাড়ি কোপান। এতে পরকীয়া প্রেমিক আশরাফুল ঘটনাস্থলেই নিহত ও স্ত্রী তাসলিমাকে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে নিহত আশরাফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক ঘাতক আজিজুল পলাতক রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

July 8, 2026
সংবিধানের পঞ্চদশ সংশোধনী

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় কাল

July 8, 2026
সমুদ্র বন্দর

অগ্রসর হচ্ছে লঘুচাপ, দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

July 8, 2026

Latest News

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

সংবিধানের পঞ্চদশ সংশোধনী

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় কাল

সমুদ্র বন্দর

অগ্রসর হচ্ছে লঘুচাপ, দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Gruad

সড়কের পাশে ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa