NID

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ভোগান্তি কমাতে নতুন নিয়ম করছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়মে ক ,খ ও গ এই তিন ক্যাটাগরি করে এনআ ইডি সংশোধন করা হবে। ফলে ঘরে বসে অনলাইনে আবেদন করে এনআইডি সংশোধন আবেদনের সর্বশেষ আবস্থান জানা যাবে।

এ বিষয়ে জাতিয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বিডি২৪ লাইভ ডটকমকে বলেন, আমরা এনআইডি সেবাকে আধুনিক করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যেগুলো ছোট কারেশন সে গুলো গ, কাটাগরিতে ফেলে দ্রুত থানা আফিস সংশোধন করে দিবে। ছোট সংশোধণের জন্য ঢাকায় পাঠাতে হবে না। সেগুলো তারায় সংশোধন করে দিবে। একটু জটিল সেগুলো খ ক্যাটাগরিতে রয়েছে। সে গুলো সংশোধন করতে সর্বচ্চ বিভাগীয় অফিসে আসবে।

এগুলো ঢাকায় পাঠাতে হবে না। আ র যেগুলো জটিল সেগুলো ক, ক্যাটাগরিতে ফেলানো হবে সেগুলো হচ্ছে, পুরো নামের পরিবর্তন ও বয়েসের বড় পরিবর্তন অথ্যাৎ যেটা জটিল কাজ সেগুলো ঢাকায়ায় পাঠাতে হবে। এগুলো এনআইডি উইং দেখবে।

ইসি কর্মকর্তারা জানান, ইসি নতুন একটি সফটওয়ার চালু করছে । এ সফটওয়ার চালু হলে অটমেটি ফাইল চলে যাবে সব অফিসে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকরা সেবা পাবো।

উল্লেখ্য, দেশে বর্তমানে ১০ কোটি ৪২ লাখ ভোটার রয়েছে। এর মধ্যে অনেক নাগরিকের কোন না কোন সমস্যা রয়েছে এনআডিতে। তারা সেবা নিতে এসে বিভিন্ন সমস্যায় পরছেন।

এদিন রোহিঙ্গাদের ভোটার করার বিষয়ে সাইদুল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা নির্দেশনা দিয়েছেন-জিরো টলারেন্স এগেইনস্ট করাপশন। তাই আমরা শুদ্ধি অভিযান চালাচ্ছি। ইসি কর্মকর্তা-কর্মচারি কিংবা পূর্বের যারা কাজ করেছেন, তাদের কেউ জড়িত থাকে সেটা দেখা হচ্ছে। আমরা চাকরিচ্যূতদের ওপর কঠোর নজরদারি চালানোর জন্যও গোয়েন্দা সংস্থাগুলো বলবো। রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় যেই জড়িত হোক না কেন আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেব। ফৌজদারি মামলা কিংবা বিভাগীয় মামলাও করবো। এছাড়া অন্য যে কোনো সংস্থার কেউ যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এনআইডি তথ্য ভান্ডার সুরক্ষিত রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা সকল পদক্ষেপ নেবো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.