জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁও জেলা প্রাথমিক অফিসে ঘুষ লেনদেনের সময় হাতে নাতে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান ও এক কর্মচারীকে আটক করেছে দুদক।

image-90029-1570431271

Advertisement
সোমবার সকালে দিনাজপুর দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে ওই কর্মকর্তাকে আটক করে। এসময় তার সাথে থাকা অফিস সহকারী জুলফিকার আলীকেও আটক করা হয়।

দুদক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযান চালায়। এ সময় অফিস সহকারি জুলফিকার আলী জেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার সময় হাতে নাতে ওই দুজনকেই আটক করা হয়। পরে জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমানের বাসভবনে তল্লাসি চালায় দুদক।

দিনাজপুর দুদকের সহকারি পরিচালক আহসানুল কবির পলাশ জানান, তথ্যের ভিত্তিতে তাদেরকে নগদ অর্থসহ অফিস চলাকালীন সময়ে আটক করা হয়। শিক্ষক নিয়োগের সাথে ঠাকুরগাঁওয়ের আরো কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন বলে তিনি জানান। পরে তাদেরকে দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি টিম দুইজনকে আটক করে থানায় দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google