বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ক্রমশ। এটি আগামীকাল রবিবার (১৪ মে) সকালে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটারের দূরে অবস্থান করছে। শনিবার (১৩ মে) সকালে আবহাওয়ার ১৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কক্সবাজার সমুদ্রবন্দর ছাড়াও ঘূর্ণিঝড়টি শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

সেইসঙ্গে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলাসহ তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছু অঞ্চলে জলোচ্ছ্বাস ও অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



