Advertisement
জুমবাংলা ডেস্ক :  ঘূর্ণিঝড় রিমালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯৪টি বড় গাছ উপড়ে পড়েছে। ঝড়ের পর অধিকাংশ গাছ কেটে সড়ক থেকে অপসারণ করা হয়েছে। বাকিগুলো অপসারণের কাজ চলছে।

মঙ্গলবার (২৮ মে) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালে জলাবদ্ধতা ও জলজট নিরসনে ৯১টি দল মাঠে কাজ করেছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ২ হাজার ৫০০ জন পরিচ্ছন্নতাকর্মী নিরবচ্ছিন্নভাবে কাজ করেছেন।

তিনি বলেন, নগর ভবনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ১২০টি ফোন কল এসেছে। এর মধ্যে অতিবৃষ্টিজনিত জলজট সংক্রান্ত ফোনকলের সংখ্যা ৭৮। ওইসব স্থানে করপোরেশনের লোকবল কাজ করছে। এ ছাড়াও ৪২টি ফোন কল ছিল ঝড়ে গাছ পড়ে যাওয়া সংক্রান্ত। এ ছাড়া ঝড়ে মোট ৬টি ‘সড়কবাতি পোল’ পড়ে গেছে। সেসব পোল প্রতিস্থাপন ও মেরামত প্রক্রিয়াধীন।

আরও তিন উপজেলার ভোট স্থগিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.