‘সুপার সাইক্লোন’র খ্যাতি পাওয়া ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ধীরে ধীরে দুর্বল হচ্ছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজশাহী ও পাবনার মাঝামাঝি অবস্থান করা ঘূণিঝড় ‘আম্পান’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুপুরের দিকে গভীর নিম্নচাপ অথবা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের কর্মকর্তা ড. মো. আব্দুল মান্নান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রমের পথে ক্রমশ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে থাকে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপ বা নিম্নচাপে পরিণত হবে। দুপুরে এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপ অথবা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশে এখনও দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকায়ও আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি।
আম্ফান নিম্নচাপে পরিণত হলে মোংলা ও পায়রা বন্দরসহ সাতক্ষীরা ও তৎসংলগ্ন যে সকল উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি আছে সেটি নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেয়া হবে। চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকায় জারি থাকা ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়েও ৩ নম্বর সতর্ক সংকেত দেয়া হবে। আম্ফানের প্রভাবে বাংলাদেশে প্রাণহানি, বসতবাড়ি লণ্ডভণ্ড হওয়াসহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, উপকূলীয় বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে।
The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.