চট্টগ্রামের ইস্পাহানি মোড়, লালখান বাজারে অবস্থিত নবনির্মিত নয়তলা বাণিজ্যিক ভবন ইস্পাহানি সেন্টারে এবার স্থাপিত হচ্ছে ওয়াই কেকে বাংলাদেশ পিটিই লিমিটেড-এর চট্টগ্রাম সেলস অফিস।

সদ্য স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ভবনটির পঞ্চম তলা থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
চট্টগ্রামের অ্যাভিনিউ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর আলী ইস্পাহানি এবং ওয়াই কেকে বাংলাদেশ পিটিই লিমিটেড-এর অ্যাডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর শিনোবু নাকায়ামা।
২০০১ সালে প্রতিষ্ঠিত ওয়াই কেকে বাংলাদেশ পিটিই লিমিটেড জাপানভিত্তিক ওয়াই কেকে গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পোশাক শিল্পের জন্য উচ্চমানের জিপার ও বোতাম উৎপাদনে বিশেষায়িত।
আরও পড়ুনঃ
অফিস, রিটেইল ও ডাইনিং সুবিধার সমন্বয়ে পরিকল্পিত ইস্পাহানি সেন্টার চট্টগ্রামে সুপরিকল্পিত, বহুমুখী বাণিজ্যিক স্পেস উন্নয়নে ইস্পাহানি গ্রুপের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন।-সংবাদ বিজ্ঞপ্তি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


