Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চট্টগ্রামের বাঁশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ
জাতীয়

চট্টগ্রামের বাঁশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ

By Mohammad Al AminNovember 13, 2020Updated:November 13, 20202 Mins Read

চট্টগ্রামের বাঁশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ

Advertisement

জাতীয় ডেস্ক: স্বাভাবিক জীবনে ফিরতে চট্টগ্রামের বাঁশখালীতে আত্মসমর্পণ করেছেন ৩৪ জলদস্যু। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেন। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে র‌্যাব-৭। খবর ইউএনবি’র।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় কোনও জলদস্যু বা বনদস্যুকে আস্তানা গড়তে দেয়া হবে না। আমাদের র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড এবং প্রয়োজনে বিজিবি রয়েছে। আপনারা পালিয়ে বেড়াতে পারবেন, কিন্তু আস্তানা গড়তে পারবেন না।

অনুষ্ঠানে র‌্যাবের তত্ত্বাবধানে ৩৪ জলদস্যু তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করেন। এ সময় তারা অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে স্বাভাবিক জীবনে ফেরার কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকারীদের উদ্দেশে বলেন, আপনারা আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হলে কী পরিস্থিতি হবে, তা আপনারাই জানেন। যে যেখানে আছেন, তাদের খুঁজে বের করা হবে। তাই কঠোর পরিণতির আগে আত্মসমর্পণ করুন। যারা আত্মসমর্পণ করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা উপকূলে সকল দস্যুবাহিনী দমন করব।

মন্ত্রী আরও বলেন, যারা আত্মসমর্পণ করেননি তারা ভাববেন না যে আপনাদের কিছু হবে না। আপনারা যা যা করছেন, সবই আমরা দেখছি, কোথাও পালিয়ে থাকতে পারবেন না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের চেয়ে অনেক দক্ষ ও সক্ষমতায় পরিপূর্ণ।

র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জলদস্যু বাইশ্যা ডাকাত বাহিনীর তিন, খলিল বাহিনীর দুই, বাদশা বাহিনীর তিন, জিয়া বাহিনীর দুই, কালাবদা বাহিনীর চার, রমিজ বাহিনীর এক, ফুতুক বাহিনীর তিন, বাদল বাহিনীর এক, দিদার বাহিনীর এক, কাদের বাহিনীর এক ও নাছির বাহিনীর তিন সদস্য এবং অন্যান্য আরও ১০ জলদস্যু আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকালে তারা মোট ৯০টি দেশি-বিদেশি অস্ত্র এবং দুই হাজার ৫৬ রাউন্ড গুলি ও কার্তুজ জমা দিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

June 29, 2026
ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

June 29, 2026
অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

June 29, 2026

Latest News

অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa