Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় চট্টগ্রামে আওয়ামী লীগের বিশাল গণসমাবেশ: পোলো গ্রাউন্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

চট্টগ্রামে আওয়ামী লীগের বিশাল গণসমাবেশ: পোলো গ্রাউন্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

By Sibbir Osmanডিসেম্বর 4, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিশাল জনসভায় ভাষণ দিতে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশ বছর পর চট্টগ্রাম শহরে এটাই তার প্রথম জনসভা।-খবর ইউএনবি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেখতে ও তার বক্তৃতা শুনতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে কয়েক লাখ মানুষ বন্দর নগরীর সমাবেশস্থলে এসেছেন।

রেলওয়ে পলো গ্রাউন্ডে বিশাল গণসমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ।

কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর ২৭ মাসেরও বেশি সময় পর ২৪ নভেম্বর যশোরে জনসভার পর এটি ঢাকার বাইরে জনসমাবেশে শেখ হাসিনার দ্বিতীয় উপস্থিতি।

শেখ হাসিনার আগমন শুধু চট্টগ্রাম নয়, সমগ্র দক্ষিণাঞ্চলে আ.লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করেছে।

চট্টগ্রামের জনসভার মাঠে সকাল থেকেই কয়েক লাখ মানুষের সমাগম ঘটে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এরপর জনতা আশপাশের এলাকা, রাস্তাঘাট ও ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়ে- বিকেল ৩টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা আকৃতির মঞ্চে আগমনের আগেই মানবসমুদ্রে পরিণত হয়।
চট্টগ্রামে আওয়ামী লীগ

Advertisement

এর আগে সকাল থেকেই সাধারণ নারী-পুরুষ ও আওয়ামী লীগ সমর্থকদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করতে, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে, রঙিন টি-শার্ট ও ক্যাপ পরে, ঢোল পিটিয়ে মিছিল করতে দেখা গেছে। নৌকা প্রতীকের পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকাও দেখা গেছে।

নারীরা বড় ও ছোট ছোট দলে সারিবদ্ধভাবে গেট দিয়ে প্রবেশের অপেক্ষা করছেন। চট্টগ্রাম বিভাগ ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রিজার্ভ বাস, পিকআপ-ট্রাক, মোটরসাইকেলের বহর নিয়ে সমাবেশে যোগ দেন এবং অনেককে পায়ে হেঁটে সমাবেশে যোগ দিতে দেখা যায়।

সড়কে প্রধানমন্ত্রীর পোস্টার ও ব্যানার দিয়ে সুসজ্জিত তোরণ ও গেট নির্মাণ করা হয়েছে। আ.লীগ নেতারা নগরীর কাজীর দেউরী, হালিশহর, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ান হাট, কদমতলী, নিউমার্কেট, আন্দরকিল্লাসহ বিভিন্ন এলাকায় দলীয় প্রধানকে স্বাগত জানিয়ে ব্যানার, বেলুন, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন।

র‌্যালিকে সামনে রেখে ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ফ্লাইওভার আলোকসজ্জায় সজ্জিত করা এবং বিভিন্ন এলাকার জরাজীর্ণ রাস্তা মেরামতসহ সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

ব্যাংক থেকে আতঙ্কে ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকেরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

জুন 13, 2026
বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

জুন 13, 2026
pm

স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
Latest News
বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

pm

স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না : প্রধানমন্ত্রী

Hajj

হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, মারা গেছেন ৫০

জাইমা

আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ পাস করলেন জাইমা রহমান

weather

দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

ঝড়ের পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের পূর্বাভাস

ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

জাইমা রহমান

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa