Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বন্য হাতির আক্রমণে চট্টগ্রামে শিক্ষকসহ তিনজনের প্রাণহানি
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

বন্য হাতির আক্রমণে চট্টগ্রামে শিক্ষকসহ তিনজনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 24, 2019Updated:November 24, 20192 Mins Read
হাতি
প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড় থেকে লোকালয়ে চলে আসা বন্য হাতির আক্রমণে শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া হাতির পালের তাণ্ডবে জমির ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর ইউএনবি’র।

রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরায় এলাকায় হাতির পৃথক আক্রমণের শিকার হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহতরা হলেন- সাবেক প্রধান শিক্ষক জাকের হোছাইন (৬৫), আবু তাহের মিস্ত্রি (৬০), ও কৃষক আবদুল মাবুদ (৬০)।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, হাতির আক্রমণে এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। হাতিগুলো দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলের আছে জানিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

কধুরখীল ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল করিম জানান, সকালে ৪/৫টি হাতি কধুরখীল তৈয়্যবিয়া তাহেরীয়া সুলতান মোস্তফা কমপ্লেক্সের পূর্বপাশে শরীফ পাড়া এলাকায় শস্যক্ষেতে কাজ করার সময় স্থানীয় আবদুল লতিফ মিস্ত্রির সন্তান আবু তাহের মিস্ত্রি হাতি আক্রমণের শিকার হন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। তিনি তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। নিহতের বাড়ি কধুরখীল শরীফপাড়া আলী আহমদ মিস্ত্রির বাড়ি।

অন্যদিকে পূর্ব সৈয়দনগরে হাতির আক্রমণে মারা গেছেন খরণদ্বীপ বিজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকের হোছাইন (৬৫)। তিনি চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব সৈয়দনগর জাকের মাস্টারের বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে।

নিহতের মেয়ে ফাহমিনা আফরোজ তারিন জানান, সকালে চাঁন্দারহাট জামে মসজিদের পাশে হাতির পাল তার বাবাকে (জাকের মাস্টার) আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হতে থাকে। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হাতির পালটি পাহাড়ের দিকে যাওয়ার পথে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের আমির পাড়ার আবদুল মাবুদ (৬০) নামে এক কৃষককে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. হাছান চৌধুরী বলেন, হাতির আক্রমণে আবদুল মাবুদের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় আলী আহমদের ছেলে। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে বাচ্চাসহ নয়টি হাতি। দিনভর হাতিগুলো পূর্ব কধুরখীল বায়তুল জামে মসজিদের সুপারী বাগানে অবস্থান নেয়। রবিবার সকালে দুভাগে বিভক্ত হয়ে তাণ্ডব চালায়। হাতির পালটির একটি অংশ কধুরখীল-চরণদ্বীপের দিকে যাায়, অন্যদল খরণদ্বীপ হয়ে পাহাড়ের দিকে যায়। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa