Advertisement

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে নগরবাসীর সুবিধার কথা ভেবে শর্তসাপেক্ষ খাবার দোকান, বেকারী ও রেস্টুরেন্ট খোলা রাখার অনুমতি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ বিষয়ে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান  নগরীর ১৬ থানার ওসিদের নির্দেশনা প্রদান করেছেন।

রবিবার সিএমপি জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, শর্ত সাপেক্ষে কমিশনার মহোদয় জনগণের কথা চিন্তা করে ৩০ মার্চ সোমবার থেকে রেস্টুরেন্ট ও খাবার দোকান খোলা রাখার নির্দেশনা দিয়েছেন। সিএমপির শর্তসমূহ মেনে রেস্টুরেন্ট ও হোটেল মালিকেরা সাবধানতার সঙ্গে খাবার বিক্রির কার্যক্রম পরিচালনা করছে কিনা এ বিষয়ে নগরীর সকল থানার ওসিদের দৃষ্টি রাখতে বলা হয়েছে।

তিনি আরও জানান,  খাবারের দোকান খোলা রাখলেও সেখানে আড্ডা দেওয়া যাবে না। নির্দেশনা দেওয়া হয়েছে খাবার সংগ্রহ করে বাসায় পার্সেল করে নেওয়া যাবে। দোকানে বসে খাওয়া যাবে না।

এ ছাড়া, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খাবার সংগ্রহ এবং রেস্টুরেন্টে আসা-যাওয়া করতে হবে। এসব বিষয় পুলিশ সদস্যরা তদারকি করবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রেস্টুরেন্ট খোলার রাখার বিষয়ে সিএমপির শর্তসমূহের মধ্যে আরও রয়েছে- রেস্টুরেন্ট বা খাবার দোকানকে কেন্দ্র করে আড্ডা না দেওয়া। খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলা। প্রত্যেক খাবারের দোকানে প্রবেশ পথে হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজেশন  ব্যবস্থা রাখা এবং পার্সেল দেওয়া খাবারের স্বাস্থ্য বিধি মেনে চলা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.