সর্বশেষ ভারত বিশ্বকাপ চলাকালে নাসুম আহমেদের গায়ে হাত তুলেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এমন কাণ্ডে সাবেক এই প্রধান কোচকে সম্প্রতি বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচের সঙ্গে ঘটা সেই আলোচিত ঘটনা নিয়ে এবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন নাসুম।

নাসুম

Advertisement

তিনি বলেন, ‘আমি এই বিষয়ে (শারীরিকভাবে লাঞ্চিত) কিছুই বলতে চাই না। গত এক বছরে এই বিষয়ে আমি কারো সাথে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন। এক বছর পর আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে ফিরে এসেছি।’

‘এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অতীত আপনি জানেন, সারাদেশ জানে (যা ঘটেছে) এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি। আমি এ সম্পর্কে কথা বলতে চাই না।’-যোগ করেন তিনি।

চড় কাণ্ড সামনে আসার পর কিছুটা হলেও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নাসুম। তিনি বলেন, ‘দেখুন, আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যা ঘটেছে (ওয়াল্ড কাপের পর), এটি একটা বড় সমস্যা হতে পারে। এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার লিগে খেলেছি। প্রথম চার ম্যাচে কোনো উইকেট পাইনি, কিন্তু পরের ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়েছি, যার মধ্যে একটি ৫ উইকেটও ছিল। তাই আমি কিছু সময়ের মধ্যেই আমার ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছি।’

প্রতি রাতে ৩০ মিনিট যা করেন কারিশমা

হাথুরু কোচের পদ থেকে বাদ পড়ার পর দলে ফিরেছেন নাসুম। প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে ২৫ রান করার পাশাপাশি বল হাতে ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.