Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার চতুর্থবারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
জাতীয় স্লাইডার

চতুর্থবারের মতো মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

By Sibbir OsmanSeptember 18, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির ঘটনায় রবিবার সকালে তাকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার দপ্তরে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করা হয়। এ নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে চারবার তলব করা হলো।

কখনও বাংলাদেশ সীমান্তের ভেতর এসে পড়ছে মিয়ানমারের গোলা, কখনও এ দেশের আকাশসীমায় দেখা যাচ্ছে তাদের হেলিকপ্টার, আকাশ থেকে করা হচ্ছে গুলিবর্ষণ। আর সীমান্তের ওপার থেকে প্রায় প্রতিদিনই ভেসে আসছে গোলাগুলির আওয়াজ।

তবে গতকাল শুক্রবার মিয়ানমারের মর্টার শেলে নিহত হয়েছেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইকবাল (১৯)। তিনি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টের রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা মনির হোসেনের ছেলে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। এ তথ্য নিশ্চিত করেছেন শূন্যরেখার রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ।
মিয়ানমারের রাষ্ট্রদূত

Advertisement

এদিকে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৪ নম্বর পিলার সংলগ্ন তুমব্রু জিরো পয়েন্টের ওপারে দুই দফায় আটটি বোমা নিক্ষেপ করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিমান থেকে এ বোমাগুলো নিক্ষেপ করা হয়েছে।
এর মধ্যে রাত ১০টায় প্রথম দফায় তিনটি এবং সাড়ে ১০টায় পাঁচটি বোমা নিক্ষেপ করা হয়। তবে রাতের অন্ধকারে দুর্গম এলাকা হওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বেশ কিছুদিন ধরে এমন ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫০ হাজার মানুষ। এরই মধ্যে রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারের পাশে আবারও চারটি মর্টার শেল এসে পড়েছে।

গত শুক্রবার বিকেলে ঘুমধুম ইউনিয়নের হেডম্যানপাড়ায় বাংলাদেশের ৩০ ফুট ভেতরে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন অথোয়াইং তংচঙ্গা। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের ধারণা, সীমান্তে পুঁতে রাখা এমন আরও কয়েকটি মাইন এখনও অবিস্ফোরিত রয়ে গেছে।

এর আগে ৩ সেপ্টেম্বর যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি এবং ২৮ আগস্ট আরও দুটি অবিস্ফোরিত মর্টার শেল তুমব্রু সীমান্তে এসে পড়ে। তবে ওই সময় কেউ আহত হননি।

প্রধানমন্ত্রীকে রাজা তৃতীয় চার্লসের ফোন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

July 17, 2026
বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

July 17, 2026
Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

July 17, 2026

Latest News

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Hamidur Rahman

ঝিনাইদহে সরিয়ে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য!

EC

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Ortho Minister

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

ছুটির সুযোগ

আগস্টে টানা ৪ দিন করে দুই দফায় ছুটির সুযোগ

হত্যাকারী

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa