Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো চেলসি-ম্যানসিটি
খেলাধুলা ফুটবল

চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো চেলসি-ম্যানসিটি

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 11, 20213 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: লিগ টু’র ক্লাব ক্রলির কাছে ৩-০ গোলের হতাশাজনক পরাজয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডসের। তবে টিমো ওয়ার্নারের গোলখরা কাটিয়ে ওঠার দিনে চেলসি ও বার্নান্ডো সিলভা ঝলকে ম্যানচেস্টার সিটির মত প্রিমিয়ার লিগের জায়ান্টরা সহজেই এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে।

করোনাভাইরাস মহামারীর কারনে ক্ষতিগ্রস্থ সূচীতে শুক্র ও শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে ঠাসা ছিল। তারই ধারাবাহিকতায় রোববারও বেশ কয়েকটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে। যদিও আন্ডারডগ ক্রলির কাছে লিডসের বিদায়ে এফএ কাপ থেকে আরো একটি বড় ক্লাবের পতন ঘটলো।

ওয়েস্ট সাসেক্সের দ্য পিপল’স পেনশন স্টেডিয়ামে ক্রলির জয়টা ছিল একেবারেই অপ্রত্যাশিত। এই ধরনের জয়ে অবশ্য এফএ কাপের আর্কষন অনেকাংশেই বেড়ে যায়। একইসাথে দিন শেষে ফুটবলের জয় হয়। সারা বৃটেন জুড়ে করোনাভাইরাসের নতুন প্রবাহে বেশ কয়েকটি ক্লাবই কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে দারুন বিপাকে পড়েছে। এর ফলে এ্যাস্টন ভিলা ও ডার্বির ম্যাচ দুটিতে দুই দলেরই সিনিয়র স্কোয়াডটি করোনায় আক্রান্ত হওয়ায় পুরো একাদশেই তরুণদের মাঠে নামাতে বাধ্য হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। শুক্রবার ভিলার তারুণ্য নির্ভর দলটি প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে পরাজিত হয়েছিল। ডার্বির তরুণ দলটি লিগের বাইরের দল ক্রলির কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয়। লিগ ওয়ানের দল ¯্রসবুরিতে করোনা ছড়িয়ে পড়ায় সাউদাম্পটনের বিপক্ষে তাদের ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছে এফএ।

যদিও এই মুহূর্তে লিগ বন্ধ না করে নির্ধারিত সূচী অনুযায়ী দর্শকশুন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে বৃটিশ সরকার। এফএ কাপও একই নিয়মে মাঠে চালু থাকবে বলেই সংশ্লিষ্ঠরা সিদ্ধান্ত নিয়েছে। শীর্ষ লিগে ফিরে আসার পর লিডস বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের ১২তম স্থানে অবস্থান করছে। কিন্তু লিডস বস মার্সেলো বিয়েসলা সাতটি পরিবর্তন করে মূল একাদশ সাজানোর খেসারত কাল দিয়েছেন। আন্ডারডগ ক্রলির কাছে কালকের দিনটা ছিল একেবারেই রূপকথার গল্পের মত। প্রথমার্ধ গোলশুণ্য থাকার পর ৫১ মিনিটে ক্যারিয়ারের প্রথম গোল করেন ইংলিশ ডিফেন্ডার নিক সারুলা। দুই মিনিট পর এ্যাশলে নাদেসানসের লো শট আটকানোর সাধ্য ছিলনা লিডস গোলরক্ষক কিকো ক্যাসিয়াসের। ৭০ মিনিটে পোস্টের খুব কাছে থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন জর্ডান টানিক্লিফ।

১৯৫৮ সালে এফএ কাপে চতুর্থ টায়ারের ক্লাব অন্তর্ভূক্ত করা হয়। এ নিয়ে মাত্র দ্বিতীয়বারের মত চতুর্থ টায়ারের কোন ক্লাবের কাছে প্রিমিয়ার লিগের কোন ক্লাব তিন বা তার থেকেও বেশী গোলের ব্যবধানে এফএ কাপে পরাজিত হলো। ক্রলি বস জন ইয়েমস বলেছেন, ‘তোমাকে অবশ্যই এই পর্যায়ে এসে প্রতিটি ম্যাচ উপভোগ করতে হবে। এজন্য অবশ্য প্রত্যেককেই কঠোর পরিশ্রম করতে হয়েছে। ক্লাবকে স্বস্তির একটি জয় উপহার দেবার জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে উন্নতি করতে হয়েছে। আমরা সত্যিকার অর্থেই নিজেদের যোগ্যতার প্রমান দিয়েছি। দেখা যাক পরবর্তী রাউন্ডে কে আমাদের প্রতিপক্ষ হয়, তবে আমরা বর্তমানের প্রতিটি মুহূর্ত শতভাগ উপভোগ করতে চাই।’

এবারই প্রথমবারের মত এফএ কাপ থেকে এভাবে লজ্জাজনক বিদায় ঘটেনি লিডসের। ১৯৭১ সালে কোলচেস্টারের কাছে পরাজিত হয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল লিডস, যা এতদিন পর্যন্ত এই টুর্নামেন্টে ক্লাবের সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে আছে। ২০০৮ সালে অবশ্য লিডস হিউস্টনের কাছে অস্বস্তিকর পরাজয়ের অভিজ্ঞতা পেয়েছিল। ২০১৭ সালে লুটনের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়।

আটবারের এফএ কাপ বিজয়ী ও গতবারের রানার্স-আপ চেলসি লিডসকে দেখিয়ে দিয়েছে আন্ডারডগের হুমকি থেকে কিভাবে রক্ষা পাওয়া সম্ভব। স্ট্যামফোর্ড ব্রীজে কাল চেলসি লিগ টু দল মোরকাম্বেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। ১৮ মিনিটে মিডফিল্ডার ম্যাসন মাউন্ড ২৫ গজ দুর থেকে ব্লুজদের এগিয়ে দিয়ে নিজের ২২তম জন্মদিনকে স্মরণীয় করে রেখেছেন। ৪৪ মিনিটে কেই হাভার্টজের এসিস্টে ওয়ার্নার শেষ পর্যন্ত চেলসির স্কোরশিটে নাম লেখাতে সমর্থ হয়েছে। ৪৯ মিনিটে কালুম হাডসন-ওডুই গোল করার পর ৮৫ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন হাভার্টজ।

ইতিহাদ স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে দ্বিতীয় টায়ারের দল বার্মিংহামকে ৩-০ গোলে বিধ্বস্ত করে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। বুধবার লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করা দলটি থেকে চারটি পরিবর্তন করে মূল একাদশ সাজিয়েছিলেন পেপ গার্দিওলা। বার্নান্ডো সিলভা তাদের মধ্যে একজন। মূল দলে ফেরা এই পর্তুগীজ তারকার আট মিনিটে গোলে এগিয়ে যায় সিটিজেনরা। ১৫ মিনিটে পোস্টের খুব কাছে থেকে ব্যবধান দ্বিগুন করেন সিলভা। ৩৩ মিনিটে দলের জয় নিশ্চিত করেন ফিল ফোডেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

জুন 15, 2026
আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

জুন 15, 2026
বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

জুন 15, 2026
Latest News
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

মিসরের জার্সি

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

মেসি রেকর্ড

মেসি রেকর্ড ভেঙে দিলে খুশি হবেন ক্লোসার

ব্রাজিল

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa