Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চতুর্থ শিল্প বিপ্লবের ওপর আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে ইউজিসি
আন্তর্জাতিক জাতীয়

চতুর্থ শিল্প বিপ্লবের ওপর আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে ইউজিসি

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 15, 20213 Mins Read

জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ শিল্প বিপ্লবের ওপর আগামী ০৯-১২ ডিসেম্বর আন্তর্জাতিক সম্মেলন করবে ইউজিসি।

আজ ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে এ সংক্রান্ত গঠিত কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ইউজিসি

Advertisement
আন্তর্জাতিক এ সম্মেলন দেশে প্রযুক্তি শিক্ষার বিস্তার এবং ৪র্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে সকল বিশ্ববিদ্যালয়কে একটি ভালো অবস্থানে যেতে সহায়তা করবে বলে আশাবাদ ইউজিসি’র। সম্মেলনে নোবেল বিজয়ী, প্রথিতযশা বিজ্ঞানী, গবেষক, শিল্প উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ সম্মেলনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স এন্ড অটোমেশন, ইন্টারনেট অফ থিংস এন্ড স্মার্ট এগ্রিকালচার, ডাটা এনালিটিক্স এন্ড ক্লাউড কম্পিউটিং, কমিউনিকেশনস এন্ড নেটওয়ার্কস, সিগন্যাল এন্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বিষয়ে পেপার উপস্থাপন করা হবে। এ ছয় বিষয়ের ওপর লিখিত বেস্ট পেপারের জন্য পুরস্কার প্রদান করা হবে । এছাড়া, সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আইডিয়া কন্টেস্টেরও সুযোগ থাকবে।

ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলুশন এন্ড বিয়ন্ড ২০২১ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনটি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। তবে, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে সম্মেলনের সমাপন অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সরাসরি অনুষ্ঠিত হবে।

সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদার, কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, ড. শামসুল আরেফিন, মো. কামাল হোসেন, ড. মো. ফখরুল ইসলাম, মো. ওমর ফারুখ, মোহাম্মদ জামিনুর রহমান, মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও মো. শাহ আলম যুক্ত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ইউজিসি অন্যান্য কর্মসূচির পাশাপাশি আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে বিশ্বদ্যিালয়গুলো পরবর্তীতে এ ধরণের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে আগ্রহী হবে বলে তিনি মনে করেন।

তিনি আরো বলেন, আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতি ছাড়া ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উৎকর্ষ সাধন করা প্রয়োজন । দেশের তথ্য ও প্রযুক্তি খাত এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং এখন থেকেই উচ্চশিক্ষা ও গবেষণা খাতে নজর দিতে হবে। আন্তর্জাতিক এ সম্মেলনে স্টার্টআপ, সফটওয়্যার, সাইবার সিকিউরিটি, রোবটিক্সসহ ৪র্থ শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ উপাদানসমূহের ওপর গুরুত্ব দেয়া হবে বলে তিনি জানান।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্মেলন অর্গানাইজিং কমিটির সভাপতি প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, আন্তর্জাতিক এ সম্মেলনের মাধ্যমে দেশের শিল্প প্রতিষ্ঠানসমূহ ও একাডেমিয়াদের মধ্যে একটি প্ল্যাটফর্ম তৈরি হবে। তথ্য ও প্রযুক্তি খাতে গবেষণার নতুন দিক উন্মোচন হবে। দেশের গুণগত উচ্চশিক্ষার প্রসারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সম্মেলন ৪র্থ শিল্প বিপ্লবের আধুনিক কৌশল প্রয়োগ করে স্থানীয় সমস্যার সমাধানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026
Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

June 23, 2026
আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

June 23, 2026

Latest News

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa