Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস চবি সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী ১৯-২০ ডিসেম্বর
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

চবি সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী ১৯-২০ ডিসেম্বর

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 17, 2019Updated:December 17, 20192 Mins Read

চবি সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী ১৯-২০ ডিসেম্বর

Advertisement

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তিতে আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ও শুক্রবার (২০ ডিসেম্বর) এই দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করবে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই উৎসবে দেশ-বিদেশ থেকে আগত সাবেক ও বর্তমান প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ নেবেন।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিভাগের সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী, বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে সভাপতি শিমুল নজরুল, সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ এবং রজতজয়ন্তীর উদযাপন মিডিয়া উপ-কমিটির আহবায়ক উত্তম সেন গুপ্ত।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৪ সালে যাত্রা শুরু করা চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ও ২০ ডিসেম্বর) দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন করা হবে। এতে সার্বিক সহযোগিতা করবে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এই মিলন মেলায় অংশ নিবেন ১ হাজার শিক্ষার্থী।

রজতজয়ন্তীর প্রথম দিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। রজতজয়ন্তী উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে রজতজয়ন্তীর প্রকাশিত বার্ষিকীর মোড়ক উন্মোচন করা হবে। এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেতারা স্বাগত বক্তব্য দেবেন।

সকাল ১১টা থেকে সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক।

রজতজয়ন্তীতে বিভাগের প্রথম বর্ষ থেকে এমএসএস পরীক্ষায় অংশ নেওয়া প্রথমস্থান অর্জনকারী ছয় শিক্ষার্থী এবং বিভাগের সাবেক তিন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হবে।

দুপুর আড়াইটায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে। সাড়ে ৩টা থেকে আমন্ত্রিত ব্যান্ড দল বে অব ব্যাঙ্গলের পরিবেশনের মধ্য দিয়ে প্রথমদিনের উদযাপন শেষ হবে।

রজতজয়ন্তীর দ্বিতীয় দিন ২০ ডিসেম্বর সকাল ১০টা চট্টগ্রামের হোটের রেডিসন ব্লু’তে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময় পর্ব। মধ্যাহ্ন ভোজের পর দুপুর ৩টায় ব্যান্ড দল আভাস’র পরিবেশনায় সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে শেষ হবে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী উদযাপন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa