Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home চরম একাকিত্বে ট্রাম্প
আন্তর্জাতিক

চরম একাকিত্বে ট্রাম্প

By Shamim RezaJanuary 26, 20213 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে ২০ জানুয়ারি হোয়াইট হাউস ও ওয়াশিংটন ছেড়ে চলে গেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শেষ মুহূর্তে খুব বিষণ্ন আর সঙ্গীহীন ছিলেন তিনি। ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ মুহূর্ত ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে থাকা সিএনএন-এর সাংবাদিক জিম অ্যাকোস্তা এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আগে কখনো এতটা বিষণ্ন ও একা ছিলেন না। তার আশপাশেও তেমন কেউ ছিলেন না। সিএনএন।

স্থানীয় সময় ২০ জানুয়ারি ভোরে হোয়াইট হাউস ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউস থেকে মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে যান। সেখানে তার জন্য ছোট পরিসরে একটি বিদায় অনুষ্ঠান নির্ধারিত ছিল। কিন্তু প্রেসিডেন্টের বিদায় অনুষ্ঠানে তেমন কেউ ছিলেন না। সব মিলিয়ে প্রায় দুই শ মানুষ সেখানে ছিলেন। সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ শেষে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো এয়ার ফোর্স ওয়ানে চড়ে পরিবারসহ ফ্লোরিডার পাম বিচে চলে যান।

জিম অ্যাকোস্তা বলেন, ‘ট্রাম্পের এভাবে বিদায় খুবই বেদনাদায়ক ছিল। প্রেসিডেন্ট থাকার পুরো সময়ে তাঁকে কখনো এ রকম একা থাকতে দেখিনি।’ তিনি বলেন, হোয়াইট হাউসে ট্রাম্পকে যেমন দেখা গেছে, বিদায়ের সময় একদম তার উল্টো চিত্র দেখা গেছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিলের নানা প্রচেষ্টা না করলে এবং ৬ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ক্যাপিটল ভবনে তাণ্ডব না চালালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিদায়টা হয়তো অন্য রকম হতো। ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে তাণ্ডব চালানোর ঘটনায় অধিকাংশ সমর্থকের কাছে বিশ্বাসযোগ্যতা যা অবশিষ্ট ছিল, ট্রাম্প তার পুরোটাই হারিয়ে ফেলেছেন।

প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস ভবনে তাণ্ডব চালানোর পর হামলাকারীদের পক্ষ নিয়ে টুইট করার পর টুইটার থেকে নিষিদ্ধ করা হয় ট্রাম্পকে। এরপর তিনি আর জনসমক্ষে আসেননি। জনসমক্ষে আসেন একেবারে বিদায়ের দিন অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে।

সেখানে তিনি সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন। প্রেসিডেন্টের বিদায়ের জন্য এটা ছিল খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। তাঁর সঙ্গে উল্লেখযোগ্য গণমাধ্যমকর্মীরাও ছিলেন না। এমনকি ফ্লোরিডার পাম বিচে পরিবারসহ ট্রাম্পের পৌঁছানোর ঘটনা জানাতে ফক্স নিউজ কোনো সাংবাদিক পাঠায়নি। প্রভাবশালী গণমাধ্যমগুলোও সেখানে হাজির হয়নি। একজন প্রেসিডেন্টের জীবনে এটা খুবই বিষাদময় দিন।

জিম অ্যাকোস্তা আরও বলেন, ‘ট্রাম্প খুব বেশি দিন এ রকম চুপ করে থাকতে পারবেন না। আমার ধারণা, এই পরিস্থিতি সাময়িক। ট্রাম্পকে এক সময় হোয়াইট হাউসে পাঠানো রাজনৈতিক শক্তি হয়তো আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। সে সম্ভাবনাও হয়তো আছে। এ ছাড়া আমি বলতে পারি, ট্রাম্প ভবিষ্যতে এ দেশে অন্তত একটি কঠোর আন্দোলনের নেতৃত্ব দিতে যাচ্ছেন।’

তবে অ্যাকোস্তা এ-ও বলেছেন, প্রেসিডেন্সির শেষ মুহূর্তে রেকর্ড পরিমাণ অজনপ্রিয়তার কারণে একটি প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া এবং নির্বাচনে জয়ী হয়ে আবারও ক্ষমতায় আসার হয়তো আর কোনো সম্ভাবনা নেই ট্রাম্পের। আর যদি অভিশংসন বিচারে তিনি দোষী প্রমাণিত হন, তাহলে তার রাজনৈতিক জীবন এখানেই শেষ হয়ে যেতে পারে।

অ্যাকোস্তা বলেন, ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের ২২ ও ২৪তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের সঙ্গে নিজেকে তুলনা করেন। গ্রোভার ক্লিভল্যান্ড মাঝে এক দফা বাদ দিয়ে দুই দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ট্রাম্পও হয়তো সে রকম ভাবছেন। তবে গ্রোভার দ্বিতীয় দফা জয়ী হয়েছিলেন জনপ্রিয়তার কারণে, যা তাঁর তুলনায় ট্রাম্পের একেবারে কম। ট্রাম্প হয়তো অতটা জনপ্রিয়তা ফিরিয়ে আনতেও পারবেন না।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.