
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান।
এর আগে গতকাল বুধবার টস জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিকরা। আজ দুপুরে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রানে সেই ইনিংস শেষ হয় টাইগারদের।
এদিন ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি অর্জন করেন টাইগার দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২৬ মাস পর ক্রিকেটে নেমে ১৬৮ বল ১০৩ রান করেন তিনি।
২২৪ মিনিট ক্রিজে থেকে উইন্ডিজ স্পিনার রাকিম কর্নওয়ালের বলে কার হোডগের হাতে ক্যাচ দেওয়ার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩টি চার হাঁকান মিরাজ।
এছাড়া টাইগারদের পক্ষে সাকিব করেন ৬৮ এবং ওপেনার সাদমান ইসলাম করেন ৫৯ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



