Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার চলছে ভোটগ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি
রাজনীতি স্লাইডার

চলছে ভোটগ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

By Hasan MajorJanuary 7, 20242 Mins Read

চলছে ভোটগ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

Advertisement
নিজস্ব প্রতিবেদক: চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ সকাল ৮টা থেকে ২৯৯ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে দেশের ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শীতের সকালের শুরুতে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাড়ছে। উত্তরবঙ্গে শীতের তীব্রতা উপেক্ষা করেই ভোটকেন্দ্রে ছুটছেন ভোটাররা। বেলা বাড়তেই সোনা রোদের হালকা উত্তাপ মিলেমিশে যেন এক হয়েছে প্রতিটি ভোটকেন্দ্রের পথে।

এবার কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি। কড়া নজরদারি রয়েছে গোয়েন্দাদেরও।

দ্বাদশ জাতীয় নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৬৯ জন। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের। হাইকোর্ট থেকে তিনজন প্রার্থিতা ফিরে পাওয়ায় দলটির প্রার্থী ২৬৬ জন। এ ছাড়া জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫, ন্যাশনাল পিপলস পার্টির ১২২, বাংলাদেশ কংগ্রেসের ৯৬, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জনসহ নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৫৩৪। স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৯৭০ জন।

এদিকে এই নির্বাচনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে দেশের অন্যতম বড় দল বিএনপিসহ ১৬টি দল এ নির্বাচন বয়কট করেছে।

আজকের ভোটে সারাদেশে কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪টি এবং ভোটকক্ষ ২ লাখ ৬০ হাজার ৮৫৮টি। এর মধ্যে আগের দিন ২ হাজার ৯৭১ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে, বাকি ৩৯ হাজার ৫৩ কেন্দ্রে আজ সকালে ব্যালট পেপার পাঠানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকছেন ৬৬ জন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯০ জন। কেন্দ্রের নিরাপত্তায় সারাদেশে ৬ লাখ ৮৯ হাজার ৫৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পুলিশ ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন ও আনসার ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন। এ ছাড়া ভোটকেন্দ্রের যাতায়াতের নিরাপত্তায় থাকবেন দেড় লাখ সদস্য।

ইসি সূত্র জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণে ইসির আমন্ত্রণে ৩২ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় এসেছেন। এর বাইরে ১২৬ জন বিদেশি পর্যবেক্ষক এসেছেন নিজ উদ্যোগে। পাশাপাশি ইসির নিবন্ধিত সংস্থার অধীনে দেশি পর্যবেক্ষক থাকছে ২০ হাজার ৭৭৩ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
মির্জা ফখরুল

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

July 17, 2026
Mirza

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

July 17, 2026
মির্জা ফখরুল

জুলাইকে ক্ষমতার হাতিয়ার বানাতে চায় কিছু মহল : মির্জা ফখরুল

July 17, 2026

Latest News

মির্জা ফখরুল

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

Mirza

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

মির্জা ফখরুল

জুলাইকে ক্ষমতার হাতিয়ার বানাতে চায় কিছু মহল : মির্জা ফখরুল

জামায়াত আমির

নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে : জামায়াত আমির

মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

Shadik Kayem

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

রাশেদ খান

জামায়াত নামের হাঙ্গর এনসিপিকে গিলে ফেলেছে : রাশেদ খান

SSC Exam

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa