
দলীয় ৩৮ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে আসেন সাকিব। এরপর অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে গড়েন ৯৩ রানের জুটি। ৬৪ রান করে ফিরেন তামিম। এরপর সাকিবের সঙ্গে যোগ দেন মুশফিকুর রহীম।
মুশির সঙ্গে ৪৮ রানের জুটি গড়ার পথে সাকিব তুলে নেন ফিফটি। তবে অর্ধশত করার পর বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। রাইমন রেইফারের বলে সাজঘরে ফিরেন তিনি।
প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ৪৬.১ ওভারে ৪ উইকেটে ২৫১ রান। মুশফিক ৬৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ রানে ব্যাট করছেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় করে নিয়েছে তামিমবাহিনী। আজ জিতলে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের কৃতিত্ব অর্জন করবে টাইগাররা।
সূত্র: ক্রিকবাজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



