Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা চলতি বিশ্বকাপের পন্টিংয়ের চোখে সেরা ৩ খেলোয়াড়
খেলাধুলা

চলতি বিশ্বকাপের পন্টিংয়ের চোখে সেরা ৩ খেলোয়াড়

By rskaligonjnewsনভেম্বর 6, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: ভারতে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে বৈশ্বিক এ মহারণের ৩৬টি ম্যাচ।

পন্টিং

Advertisement

তবে এরই মধ্যে নিজের দৃষ্টিতে সেরা তিন ক্রিকেটারের নাম জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। যেখানে দক্ষিণ আফ্রিকার তারকা ও ফর্মে থাকা স্পিনারকেও বেছে নিয়েছেন অজি এ কিংবদন্তি।

ওয়ানডে বিশ্বমঞ্চে বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন পন্টিং। এতে মাঠে বসেই ম্যাচ দেখার পাশাপাশি বিশ্লেষণ করছেন তিনি। তবে স্বাগতিকদের টানা সাত জয়ে অভিভূত পন্টিং।

পন্টিং নিজের স্বদেশি স্পিনার অ্যাডাম জাম্পাকে শুরুতেই রেখেছেন। বৈশ্বিক এ মহারণে দুর্দান্ত বোলিং করছেন জাম্পা। সবশেষ তার অলরাউন্ডার পারফরম্যান্সে সেমির দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেছে অজিরা। ১০ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে খেলেন ১৯ বলে ২৯ রানের অপরাজিত ক্যামিও ইনিংস। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত তার শিকার ১৭ উইকেট।

পন্টিংয়ের ভাষায়, জাম্পাকে এড়িয়ে যাওয়া খুবই কঠিন, সে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি। সে প্রথম দুই ম্যাচে কোনো উইকেটই পায়নি এবং তারপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এখন সবচেয়ে বেশি উইকেট তার। সে অসাধারণ পারফর্ম করছে।

এরপর দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কককে রেখেছেন পন্টিং। চলতি বিশ্বকাপে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ডি কক। তবে এ বিশ্বকাপ শেষেই অবসর নেবেন এ প্রোটিয়া ওপেনার। চলতি বিশ্বমঞ্চে ৭ ম্যাচে ৫৪৫ রান করেছেন তিনি।

পন্টিংয়ের মন্তব্য, কুইন্টন চারটি শতক হাঁকিয়েছে। এটিই তার শেষ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্রিগেডে খুবই শক্ত অবস্থান তার।

তৃতীয় স্থানে আরেক প্রোটিয়া অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে রেখেছেন অজিদের সাবেক এ ক্রিকেটার। চলতি বিশ্বকাপে ১৬ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১৪৩ রান করেছেন এ অলরাউন্ডার।

পন্টিংয়ের ভাষ্যমতে, শেষ ম্যাচে আমি আরেকজন দক্ষিণ আফ্রিকানকে নিচ্ছি, মার্কো ইয়ানসেন। তিনি দক্ষিণ আফ্রিকাকে নতুন বলে উইকেট তুলে দিতে সক্ষম হয়েছেন, পাওয়ার প্লের উইকেট দিয়ে তাদের বোলিং ইনিংস স্থাপন করেছেন। ব্যাট হাতে সহজ লোয়ার-অর্ডারে রান দিয়ে অবদান রাখতে সক্ষম হয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নারিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026

Latest News

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa