Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক-সহকারীর জবানবন্দি
জাতীয়

চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক-সহকারীর জবানবন্দি

By Esrat Jahan IsfaJanuary 16, 20262 Mins Read

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ। এই ঘটনায় তিনজনকে ইতোমধ্যে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়াও বাসের চালক আলতাফ হোসেন ও সহকারী রাব্বি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

Advertisement

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলি আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অভিযুক্তরা হচ্ছেন- দিনাজপুরের নরদেরাই গ্রামের আব্দুর রবের ছেলে বাসচালক মো. আলতাফ (২৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরহাট গ্রামের চুন্নু মাতবরের ছেলে বাসের হেলপার মো. সাগর (২৪) ও হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল পাগা গ্রামের আব্দুর রশিদের ছেলে বাসের সহকারী মো. রাব্বি। এ মামলায় অপরজন পলাতক রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর থানায় বাসের চালক, হেলপারসহ চারজনের নামে মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে সাভারের রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের বাসে ওঠেন ওই নারী। অন্যান্য যাত্রীরা বাস থেকে নামার পর ওই নারীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় নিয়ে ওই নারীকে রাতভর গণধর্ষণ করে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জানান, মামলার পর তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের নামে আরও কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রহস্যময় ফেসবুক পোস্ট জামায়াত আমিরের!

টাঙ্গাইল আদালত পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন জানান, বিকালে তাদের আদালতে তোলা হলে বাসের চালক আলতাফ হোসেন ও সহকারী রাব্বির জবানবন্দি রেকর্ডের পর বিচারক তাদের তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Esrat Jahan Isfa

    Esrat Jahan Isfa is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. She is involved in refining content to ensure accuracy, clarity, and readability for digital audiences. Her work reflects a strong commitment to responsible journalism and quality reporting.

    Related Posts
    প্রধানমন্ত্রী

    ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    July 20, 2026
    Storms

    রাতের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

    July 20, 2026
    BSTI

    ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই

    July 20, 2026

    Latest News

    প্রধানমন্ত্রী

    ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Storms

    রাতের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

    BSTI

    ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই

    মির্জা ফখরুল

    পুরনো কেমিক্যালে মশা মরছে না, নতুনে জোর দিন: মির্জা ফখরুল

    Bonna

    ভারী বৃষ্টিতে দেশের ৮ জেলায় হতে পারে বন্যা

    Sahed

    রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

    Tista

    তিস্তার পানি বৃদ্ধি, ডালিয়া পয়েন্টে খোলা হলো ৪৪টি জলকপাট

    Rain

    আগামী ৫ দিন কেমন থাকবে বৃষ্টিপাত, যা জানালো আবহাওয়া অফিস

    রাশেদ খাঁন

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

    NRB

    উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa