দোকান-শপিংমল

Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনা সংক্রমণরোধে চলমান বিধি-নিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও বাণিজ্যবিতান খোলা রাখার ঘোষণা দিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি।

সোমবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির সভাপতি তৌফিক এহসান বলেন, সরকারের সব নির্দেশনা মেনে ঢাকাসহ সারাদেশের সব বাণিজ্য বিতান, শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে থেকে ব্যবসায়ীরা স্বাস্থ্য দপ্তরের নীতিমালা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশাবলী পালন করে নিজে এবং ক্রেতাকে ঝুঁকিমুক্ত রেখে ব্যবসা পরিচালনা করতে চাইলে পারবেন। তবে কেউ যদি তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

এতে আরও বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘মাস্ক নাই সেবা নাই’ সহ সরকারি সব নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে পরবর্তী সরকারের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঢাকা শহরসহ সারাদেশের সব বাণিজ্য বিতান, শপিংমল খোলা থাকবে।

সংগঠনটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলা রাখার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.