Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা চশমা না পরে আপনার চেয়ে ভালো দেখি : সাকিব
ক্রিকেট (Cricket) খেলাধুলা

চশমা না পরে আপনার চেয়ে ভালো দেখি : সাকিব

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 4, 20243 Mins Read

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সাকিব আল হাসান রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। ২, ২, ০—রান সাকিব আল হাসানের। রংপুর রাইডার্সের দলের এক ম্যাচে খেলেননি আর দুই ম্যাচে ব্যাটিংই করেননি। ফলে সাকিবের পারফরম্যান্স নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়। অনেকের ধারণা— চোখের সমস্যার কারণে এই অলরাউন্ডার হোঁচট খাচ্ছেন।

চশমা না পরে আপনার চেয়ে ভালো দেখি : সাকিব

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার সংবাদ সম্মেলনে হাজির হন সাকিব আল হাসান।

এক সাংবাদিক সাকিবের কাছে জানতে চান, ‘চোখের জন্য আপনার ব্যাট করতে সমস্যা হচ্ছে?

Advertisement

জবাবে সাকিব বলেন, আপনাকে কে বলেছে চোখের জন্য সমস্যা হচ্ছে?

সাকিবের চোখে এক ধরনের সমস্যা যে হচ্ছে, সেটি অবশ্য বিসিবিই বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সাকিবকে একপর্যায়ে সেটা জানানোও হলো। এ তারকা অবশ্য বললেন, তার চোখে কোনো সমস্যা নেই। তবে ব্যাট করতে কেন সমস্যা হচ্ছে, সেটি খুঁজে পাচ্ছেন না।

এদিকে এবার বিপিএল শুরুর আগে লন্ডনে চোখের চিকিৎসা করাতে যান সাকিব। বিপিএলে এক ম্যাচ খেলেই যান সিঙ্গাপুরে। এক ম্যাচে তাকে পায়নি দল। ফিরে এসে খেলতে থাকলেও কেবল বোলার হিসেবে দেখা যাচ্ছিল তাকে। শুরুতে ব্যাট করেছেন আটে, পরে এক ম্যাচে ৯ জন আউট হলেও তিনি ব্যাট করতে নামেননি। শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চার নম্বরে নেমেছিলেন। প্রথম বলেই কোনো রান না করে ফিরে যান।

উপরে ব্যাট করতে নামলেও স্বস্তি ফেরা নির্ভর করছে রান পাওয়ার ওপর, এটি তো বলা মুশকিল। রান যত করব স্বস্তির জায়গা বাড়বে। রান যতক্ষণ না করছি, ওই ছন্দটাও আসবে না, স্বস্তির জায়গাও থাকবে না। এটা খুবই স্বাভাবিক।

পুরো সংবাদ সম্মেলন জুড়ে বেশিরভাগ প্রশ্ন হলো তার চোখ নিয়ে। বর্তমানে যে সমস্যায় তিনি ভুগছেন সেটি ঠিক হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। তবে এ সমস্যাটা যে এত গুরুতর কিছুও না তাও জানালেন প্রশ্নকর্তার দিকে ইঙ্গিত করে, জানি না আমার ধারণা নেই যে এটা কখনো ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর এই যে বারবার চোখ, চোখ বলছেন চোখের কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যা দেখেন, চশমা না পরে আপনার চেয়ে ভালো দেখি। কী সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছি।

চোখে কোনো সমস্যা নেই তা হলে কোনো কারণে ব্যাট করতে ভুগছেন তিনি? এই উত্তর সাকিবেরও অজানা— এটাই তো আমি খুঁজতেছি। আমি বের করার চেষ্টা করছি। বাকিরাও চেষ্টা করছে।

বিসিবি বিবৃতিতে জানিয়েছিল নানান পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পর নিশ্চিত হওয়া গেছে যে, সাকিব ভুগছেন ‘এক্ট্রাফোভিয়াল সেন্ট্রাল সেরিওস কোরিওরেটিনোপ্যাথি’ বা সিএসআর নামক সমস্যায়। এই ধরনের সমস্যা মানসিক চাপের কারণেও হতে পারে বলে বলেন কোনো কোনো বিশেষজ্ঞ।

সাকিবও তার মানসিক চাপের বিষয় উড়িয়ে দেননি, এটি তো আপনার একটা ভালো প্রশ্ন যে বেড়ে যাচ্ছে কিনা। মাঝে মাঝে আমারও চিন্তা হয় এটা করলে বেশি হয়ে যাচ্ছে কি-না।

অলরাউন্ডার হয়েও কেবল বোলার হিসেবে খেলায় রংপুরকে পুরোটা দিতে পারছেন না। তবু রংপুর রাইডার্স যেভাবে তার পাশে আছে তাতে তাদের কৃতজ্ঞতা জানান তিনি, জীবনে কখনো এ রকম করিনি। একটা দিক নিয়ে খেলতে হচ্ছে। রংপুর রাইডার্সকে ধন্যবাদ। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল আমি অর্ধেক করতে পারছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa