Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চসিক নির্বাচন ও ৫ আসনে উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত ২ দিন পর
জাতীয়

চসিক নির্বাচন ও ৫ আসনে উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত ২ দিন পর

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 17, 2020Updated:March 17, 20202 Mins Read

নূরুল হুদা

Advertisement
ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন এবং পাঁচ আসনের উপনির্বাচন স্থগিত করা হবে কি না সে বিষয়ে দু-এক দিন পর সিদ্ধান্ত নেয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নেইনি। আরও দু-এক দিন দেখি।’

রাজধানীর নির্বাচন ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন সিইসি।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে তফসিল ঘোষিত চসিক নির্বাচন ও পাঁচ আসনের উপনির্বাচন ছাড়া আর কোনো নির্বাচনের উদ্যোগ নেয়া হবে না।

তফসিল অনুযায়ী, ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন এবং ২৯ মার্চ চসিক নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

প্রার্থীরা এসব নির্বাচন স্থগিত না করার অনুরোধ করেছেন জানিয়ে নূরুল হুদা বলেন, ভোটের প্রচারণায় যদি জনসমাগমের বিষয়টা এড়িয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে নির্বাচন নিয়ে কোনো অসুবিধা হবে না। ‘আমাদের জীবনের সব কার্যক্রম তো বন্ধ হয়ে যাচ্ছে না। করোনার কারণে কোথাও কোথাও (কার্যক্রম) সীমিত হয়েছে। সীমিত আকারেই (নির্বাচন) করব।’

শেষ মুহূর্তের প্রস্তুতিতে থাকা ২১ মার্চের উপনির্বাচনগুলো করার চিন্তা ইসির এখনও রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘যদি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন অবশ্যই আমরা বিবেচনা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা চাচ্ছি, নির্বাচনটা হয়ে যাক।’

চসিক নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থগিত করার বিষয়টি এখনও বিবেচনা করা হয়নি। ‘এটা নিয়েও আমরা চিন্তা করব। পরিস্থিতি আরেকটু দেখি।’

‘করোনা কতখানি আক্রান্ত করবে সেটা আমরা বিশ্লেষণ করতে চাচ্ছি। আমি তো চলাচল করি, হাটে যাই, বাজারে যাই, নামাজে যাই, অফিসে যাই- এগুলো তো বন্ধ হয়নি। তবু আমরা আরও দু-এক দিন দেখব। তখন সবগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব,’ যোগ করেন সিইসি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa