Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চাঁদপুরে একদিনেই ৪ হাজার কেজি জাটকা জব্দ
অপরাধ-দুর্নীতি জাতীয়

চাঁদপুরে একদিনেই ৪ হাজার কেজি জাটকা জব্দ

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 16, 2021Updated:March 16, 20212 Mins Read

চাঁদপুরে একদিনেই ৪ হাজার কেজি জাটকা জব্দ

Advertisement

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরে নৌ পুলিশ ও কোস্টগার্ডের পৃথক অভিযানে চার মেট্রিক টন জাটকা জব্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাটকা ভর্তি একটি পিকআপও জব্দ করা হয়েছে। সোমবার ভোরে চাঁদপুর সদরের বহরিয়া ও জেলা শহরে এসব ঘটনায় জড়িত ছয়জনকে আটক করা হয়।

এদিকে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানেও নদীতে বন্ধ হচ্ছে না জাটকা নিধন। এই নিয়ে সচেতন মহলে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মেঘনাপাড়ের বহরিয়া এলাকায় বিপুল পরিমাণ জাটকা মজুত করা হয়েছে। গোপনে এমন সংবাদের ভিত্তিতে পাশের হরিণাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৫টি ড্রামভর্তি জাটকা জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পুলিশ সুপার আরো জানান, জব্দ করা প্রা তিন মেট্রিক টন জাটকা সোমবার সকালে জেলা প্রশাসক ও মৎস্যবিভাগের অনুমতি নিয়ে দুস্থ অসহায় মানুষ ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, এই নিয়ে চাঁদপুরে গত ১৫ দিনে ছয় মেট্রিক টন জাটকা, ৩২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩০টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এসব ঘটনায় জড়িত থাকায় ৮৫ জনকে আটক  করে নিয়মিত মামলায় জেলহাজতে প্রেরণ এবং বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, নদীতে সবধরণের কঠোরতার মাঝেও কেনো জাটকার নিধন হচ্ছে, তা খতিয়ে দেখে চিহিৃত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো তৎপরতা বাড়ানো হবে। একই সঙ্গে জেলার নদীপাড়ের জেলেদের নিয়ে জাটকা সংরক্ষণে সচেতনতামূলক সমাবেশ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার হাইমরচরের নীলকমল, গাজীপুর ও হাইমচর ইউনিয়ন, চাঁদপুর সদরের হানারচর, লক্ষ্মীপুর, ইব্রাহিমপুর, রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা ও পদ্মা নদীতে এবং মতলব উত্তরের বেশকিছু এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে একশ্রেণির জেলে নির্বিচারে জাটকা নিধন করছে। এসব কাজে ওই এলাকার জনপ্রতিনিধিদের কেউ কেউ এমন অনৈতিক কাজে সহযোগিতা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

July 11, 2026
১০০ ইলেকট্রিক বাস

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

July 11, 2026
Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

July 11, 2026

Latest News

বন্যার ঝুঁকি

বন্যার ঝুঁকিতে দেশের আরো ১০ জেলা

১০০ ইলেকট্রিক বাস

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

Nahid

শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য : নাহিদ

Rain

ভারী বৃষ্টি নিয়ে দুসংবাদ দিলো আবহাওয়া অফিস

Vuya

ভুয়া জাল সনদ, রোল-রেজিস্ট্রেশন ও নাম অনলাইনে মিলিয়ে দিতেন তিনি

Storm

সন্ধ্যার মধ্যে ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

Logo

১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার

পরিবেশমন্ত্রী

উন্নয়ন হবে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে: পরিবেশমন্ত্রী

ইউনিলিভার

মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছে ইউনিলিভার

Rain

ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa