জুমবাংলা ডেস্ক: বিদ্যার দেবী সরস্বতী। শুভ্র তার গায়ের রঙ। আগামি ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ পূজা। তাইতো ব্যস্ত সময় কাটাচ্ছে চাঁদপুরের প্রতিমা তৈরির কারিগররা। ইতোমধ্যে কাঠামো ও দো-মাটির কাজ শেষ পর্যায়ে। এরপরই শুরু হবে রঙ তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ।

কারিগর

Advertisement

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে চাঁদপুর শহরের কালীবাড়ী মন্দির, গোপাল জিউর আখড়া, পুরানবাজার হরিসভা মন্দিরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, প্রতিমা শিল্পীরা তাদের কল্পনায় সরস্বতী দেবীকে অনিন্দ্যসুন্দর রূপ দিতে রাতভর পরিশ্রম করছেন। এবারের প্রতিমা ৩ হাজার থেকে ২০ হাজার টাকা দাম হাঁকাতে চান তারা।

চাঁদপুর কালী মন্দিরের প্রতিমা কারিগর সুকুমার পাল বলেন, দম ফেলার সময় পাচ্ছি না। এবার পূজোতে প্রতিমার চাহিদা বেড়েছে। তবে প্রতিমা তৈরিতে আমাদের আনুসাঙ্গিক খরচও কম নয়। তাই সুন্দরভাবে প্রতিমাগুলো বিক্রি করতে পারলেই পরিশ্রম স্বার্থক।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ বলেন, স্বরস্বতী পূজাকে ঘিরে এখন হিন্দু পাড়া মহল্লা গুলোতে আগাম উৎসবের আমেজ বইছে। কেননা সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এ পূজায় মনোযোগী হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরে ঘরে এবং মন্দিরে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, আগামি ২৬ জানুয়ারি স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। জেলার সবকটি মন্দিরে সরকারি সকল নি‌র্দেশনা ও স্বাস্থ্যবিধি মে‌নে স্বরস্বতী পূজার প্রস্তুতি নিচ্ছে। আমাদের পক্ষ থেকে সনাতনী নেতৃবৃন্দের সাথে যোগাযোগ ও সমন্বয় রয়েছে। জেলা পুলিশ পূজার নিরাপত্তায় মাঠে তৎপর থাকবে।

হবিগঞ্জে নাব্যতা সংকটে অর্ধশতাধিক নদী, হচ্ছে দখল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google