জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ ও  গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।সোমবার (২২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

মৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর দশ ভাইয়া গ্রামের আতাউর রহমানের ছেলে আম ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫০) ও গোমস্তাপুর উপজেলার বোগলা কাঁঠাল গ্রামের কুড়ান মণ্ডলের ছেলে মজিবুর রহমান (৪৫)।

এ ঘটনায় আহত অপরজন একই উপজেলার রশিকনগর গ্রামের বিশু মিয়ার ছেলে বকুল আলী (৩৫)। তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রিপন জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে করে আম ব্যবসায়ী শফিকুল ইসলাম ও বকুল কানসাট বাজার অভিমুখে  যাচ্ছিলেন।পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শফিকুল ইসলাম  ঘটনাস্থলেই মারা যান।স্থানীয়রা আহত বকুলকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জাহিদনগরে সকাল ৭টার দিকে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মজিবুর রহমান মারা যান।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সোমবার সকালে জাহিদনগর এলাকায় একটি ট্রাকের সঙ্গে ট্রলির সংঘর্ষ হলে ট্রলিতে থাকা মজিবুর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.