Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় চাঁপাই বিলে দেশি মাছের ছড়াছড়ি, গোলাপি পদ্মের সমারোহ
Suggest Entertainment News জাতীয়

চাঁপাই বিলে দেশি মাছের ছড়াছড়ি, গোলাপি পদ্মের সমারোহ

By জুমবাংলা নিউজ ডেস্কAug 5, 2022, 2:22 AM Asia/DhakaUpdated:Aug 5, 2022, 2:22 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি গ্রাম রনকাইল। এ গ্রামের বিশাল একটি বিল রয়েছে যার নাম ‘চাঁপাই বিল’। এ বিলটিতে প্রায় বছরজুড়েই থাকে পানি। শীত মৌসুমে বিলটি শুকিয়ে গেলে সেখানে বিভিন্ন ফসলের আবাদ করা হয়। কিন্তু বাকি সময় থইথই পানিতে ভরা থাকে বিলটি। দেশি মাছের ছড়াছড়ি রয়েছে এ বিলে। ফলে বছরজুড়ে এ বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন কয়েক শ মৎস্যজীবী।

চাঁপাই বিলে দেশি মাছের ছড়াছড়ি, গোলাপি পদ্মের সমারোহ

বর্তমানে বিলটির আরেকটি পরিচয় ‘গোলাপি পদ্ম বিল’ হিসেবে। বিশাল এ বিল জুড়ে এখন শুধুই গোলাপি-লাল-সাদার সংমিশ্রণে ফোটা পদ্ম শোভা পাচ্ছে। যেদিকে চোখ যায় শুধু পদ্ম ফুলের সমারোহ। গোলাপি, লাল আর সাদা রঙের মিশ্রণে পদ্ম ফুলগুলো যেন প্রকৃতির অপার সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে। ফলে জেলার বিভিন্ন স্থান থেকে সৌন্দর্যপিপাসুরা বিলটিতে আসছেন। নৌকায় চড়ে বিলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি তারা ছবি তুলে, নেচে-গেয়ে আনন্দে করছেন।

প্রতিদিন বিকালে সব বয়সী নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয় বিলটি। ফরিদপুর শহর থেকে আলাউদ্দিন, জহির রায়হান, লাবণী, ঈশিতাসহ বেশ কয়েকজন লাল পদ্ম দেখতে এসেছেন এ বিলে। তাদের সঙ্গে কথা হলে তারা জানান, এত বড় বিল আর এত পদ্ম ফুল তারা আগে কখনো দেখেননি। পদ্ম ফুল দেখে এবং ছবি তুলে তারা বেশ আনন্দিত।

স্থানীয় কয়েক যুবক জানান, প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এ বিলে পদ্ম ফুলের শোভা দেখতে ছুটে আসেন অনেকেই। দুপুরের পর লোকজন আসা শুরু হয়। অনেক সময় রাত অবধি থাকেন তারা। তবে যারা এ বিলে আসেন তারা পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে যান। এটি বন্ধ হওয়া দরকার। বিলে নৌকা নিয়ে ভ্রমণপিপাসুদের ঘুরতে সাহায্য করেন হরেন নামে এক মাঝি।

তিনি বলেন, ‘অনেকেই আসেন, তাদের নৌকায় নিয়ে ঘুরতে সাহায্য করি। এ থেকে কিছু টাকা পাই তা দিয়ে আমার সংসার চলে।’ স্থানীয় কয়েক মুরুব্বি জানান, ছোটবেলায় এ বিল থেকে শাপলা-শালুক তুলে হাটে বিক্রি করেছেন। কয়েক বছর ধরে এ বিলে লাল পদ্ম ফুটছে। অনেকেই তা তুলে নিয়ে বাজারে বিক্রি করেন। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে এখনো পদ্মপাতায় খাবার পরিবেশন করা হয়।

স্থানীয় স্কুলশিক্ষক মো. ইব্রাহিম হোসেন বলেন, এ বিলটি রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসনের এগিয়ে আসা উচিত। বিলটিতে বছরে চার মাস পদ্ম ফুল ফোটে। এ ফুলগুলো টিকিয়ে রাখতে এবং সৌন্দর্যপ্রেমীদের যাতায়াত ব্যবস্থাসহ আনুষঙ্গিক কাজের জন্য একটি পর্যবেক্ষণ টিম করা যেতে পারে।

ফরিদপুর পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুজাউজ্জামান জুয়েল বলেন, এ বিলটি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা দরকার। ভ্রমণপিপাসুদের জন্য বিভিন্ন ব্যবস্থা রাখা যেতে পারে।

কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, এ বিলটি কানাইপুরের সুনাম বৃদ্ধি করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ ও সৌন্দর্য পিপাসুরা আসেন এ বিলে। এ বিলে আসা মানুষ নানা সমস্যার মধ্যে পড়েন। সেই কথা চিন্তা করে সেখানে বিশুদ্ধ খাবার পানির জন্য টিউবয়েল বসানো হয়েছে। যাতায়াতের জন্য একটি রাস্তা করে দেওয়া হয়েছে। সোলার লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। এ বিলটি ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় সরকার বিভাগ ও পর্যটন কর্তৃপক্ষকে অনুরোধ জানাই।

সবাই বলতো আমার স্তন নেই, মসৃণ বুক : অনন্যা পাণ্ডে

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

May 23, 2026, 5:11 PM Asia/Dhaka
nasiruddin-patwari

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

May 23, 2026, 4:35 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী

দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

May 23, 2026, 4:34 PM Asia/Dhaka
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

nasiruddin-patwari

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী

দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

Tamanna

‘এর চেয়ে ক্র .স .ফা .য়া .রে মে .রে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?’

আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর : আইনমন্ত্রী

News

ভাঙন ঠেকাতে যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

বিআরটিএ

গণপরিবহন চালকদের জন্য সতর্কবার্তা

Tarek

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

রামিসা

রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp