
এতে বলা বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪ (২) অনুযায়ী জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর স্বার্থ রক্ষায় তাদের চাকরি থেকে অপসারণ করা হলো। তারা বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন নগদ প্রাপ্য হবেন। ডিএসসিসি সূত্র জানিয়েছে, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
চাকরি থেকে অপসারিত হওয়ার পর তাদের বক্তব্য জানতে দেশের একটি দৈনিক তাদের সাথে যোগাযোগ করে। এসময় তারা তাদের প্রতিক্রিয়া জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চাকরিচ্যুত ইউসুফ আলী সরদার বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি। তবে শুনেছি আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। করপোরেশন যা ভালো মনে করে তা করতে পারে। আমার কোনো বক্তব্য নেই।’
প্রকৌশলী মো. আসাদুজ্জামান রবিবার রাতে বলেন, ‘সন্ধ্যার পর চাকরিচ্যুত করার কাগজ পেয়েছি। সিটি করপোরেশনে দীর্ঘ সময় কাজ করে চেষ্টা করেছি সংস্থার জন্য ভালো কিছু করতে। এখন কর্তৃপক্ষ যা সঠিক মনে করেছে তা-ই করেছে। আমার আর কী করার আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



