জুমবাংলা ডেস্ক : বগুড়ায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আহসানুল হাসান লিটন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

72702564_676899909468589_1079328171997790208_n

Advertisement
রবিবার (১৩ অক্টোবর) আহসানুল হাসান লিটনকে আটক করে বগুড়া সদর থানা পুলিশ।

আটক আহসানুল হাসান লিটন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আব্দুর রউফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নাটোর জেলার মাটিয়াপাড়া উপজেলার মৃত মোজাহার আলীর ছেলে মো. হাসান আলী (৩৬), মো. হযরত আলীর ছেলে মো. সুকতার আলী (৩২), মৃত শাহাদত হোসেনের ছেলে মো. কোরবান আলীসহ (৩৬) বেশ কয়েকজন মিলে বগুড়া সদর থানায় আহসানুল হাসান লিটন ও তার স্ত্রী মনি বেগমের (৩০) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রেলওয়ে বিভাগে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন লিটন ও তার স্ত্রী। এক পর্যায়ে ভুক্তভোগীরা থানায় এসে লিখিত অভিযোগ করলে পুলিশ লিটনকে আটক করে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আর কে বি রেজা বাংলানিউজকে বলেন, আটক আহসানুল হাসান লিটন ও তার স্ত্রী মনি বেগমের বিরুদ্ধে কিছু ভুক্তভোগী মানুষ চাকরির প্রলোভনে ৪০ লাখ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেন। যার পরিপেক্ষিতে আহসানুল হাসান লিটনকে আটক করা হয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google