Advertisement

জুমবাংলা ডেস্ক : চাকরি দেয়ার কথা বলে এক নারীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার নগেন্দ্রনাথ রায়কে (৩২) আটক করেছে পুলিশ।

আটক নগেন্দ্রনাথ রায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের রমনীকান্ত রায়ের ছেলে। তিনি উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার।

মঙ্গলবার বিকালে আদিতমারী উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে থেকে নগেন্দ্রনাথ রায়কে আটক করে পুলিশ। এর আগে সকাল ১০টায় আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন রবিউল ইসলাম।

জানা গেছে, পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী পদে চাকরি দেয়ার কথা বলে নীলফামারী সদর উপজেলার দোলুয়া দোগাছি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিন মিয়ার স্ত্রী জ্যোতি বেগমের কাছ থেকে দুই কিস্তিতি ৫ লাখ ৭০ হাজার টাকা নেন পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার নগেন্দ্রনাথ রায়। কিন্তু এক বছর চলে গেলেও টাকা ফেরত না দিয়ে জ্যোতি বেগমের স্বামী রবিউলকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরে টাকা উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নিতে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদিতমারী থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন ইউএনও। ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে নগেন্দ্রনাথ রায়কে আটক করে থানায় নেয় পুলিশ।

উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার নগেন্দ্রনাথ রায় অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা আমাকে তারা দেয়নি অন্য জনকে দিয়েছে চাকরির জন্য।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে নগেন্দ্রনাথ রায়কে আটক করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.