Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শেষ বল পর্যন্ত খেলতে চান ইমরান খান
আন্তর্জাতিক স্লাইডার

শেষ বল পর্যন্ত খেলতে চান ইমরান খান

By Hasan MajorApril 8, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ (৮ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব নাকচ এবং প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার আদেশ অবৈধ ঘোষণা করে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ের পর জাতির উদ্দেশে তিনি বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১টা ৪৯ মিনিটে টুইটারে ইমরান খান বলেন, ‘আমি শুক্রবার মন্ত্রিপরিষদের বৈঠক ডেকেছি। আমাদের সংসদীয় কমিটির বৈঠকও ডাকা হয়েছে। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেব।’

তিনি বলেন, ‘জাতির কাছে আমার বার্তা—আমি সব সময়েই পাকিস্তানের জন্য শেষ বল পর্যন্ত খেলেছি, এবং ভবিষ্যতেও খেলবো।’

বৃহস্পতিবার সরকারের আইনবিষয়ক টিমের বৈঠকে ইমরান বলেছিলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নেব। পিটিআই যেকোনো নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেব না।’

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে বিরোধীদলগুলো স্বাগত জানালেও ক্ষমতাসীন দল একে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে।

পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দিয়ে শনিবার এ প্রস্তাবে ভোটাভুটির তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ সর্বসম্মিতক্রমে এ রায় দেন। এতদিন ধরে শেষ মুহূর্তে যে ‘ট্রাম্পকার্ড’ খেলার হুমকি দিয়ে আসছিলেন প্রধানমন্ত্রী, এ রায়ের মধ্য দিয়ে তা ব্যর্থ হয়েছে।

পাঁচ বিচারপতি সর্বসম্মত আদেশে বলেন, ‘রাষ্ট্রপতি ড. আরিফ আলভিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করার কোনো অধিকার নেই প্রধানমন্ত্রীর। আজ (বৃহস্পতিবার) পর্যন্ত দেওয়া সব সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়েছে।’ সুপ্রিম কোর্ট জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারকে শনিবার সকাল ১০টায় পার্লামেন্ট অধিবেশন চালু এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হলে পার্লামেন্টই পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেবে। এদিন কোনো এমপিকে ভোটদানে বাধা দেওয়া হবে না। আর এ প্রস্তাব ব্যর্থ হলে মেয়াদ অনুযায়ী বর্তমান সরকার তাদের দায়িত্ব পালন করে যাবে।’।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ইমরান খান খেলতে চান পর্যন্ত বল শেষ! স্লাইডার
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
প্রধান উপদেষ্টা

আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে : প্রধান উপদেষ্টা

February 5, 2026
অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ

February 5, 2026
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

February 5, 2026
Latest News
প্রধান উপদেষ্টা

আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের হার ৮৩ শতাংশ

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সেনাসদর

নির্বাচনে নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী : সেনাসদর

সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

ভোটারদের নিরাপত্তা

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান নৌ প্রধানের

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.